• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় গোরস্থান মাদ্রাসার কোমলমতি এক শিক্ষার্থী নিহত

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ভোলায় গোরস্থান মাদ্রাসার কোমলমতি এক শিক্ষার্থী নিহত!ভোলার গোরস্থানের মাদ্রাসার ছাঁদ থেকে পাইপ বেয়ে নিচে নামার সময় পড়ে গিয়ে সুলাইমান ইসলাম মিনহাজ (৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। অদ্য ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোর ৫ টার দিকে ভোলা শহরের উকিল পাড়ার জামেয়া ইসলামিয়া মোহাম্মদীয়া (গোরস্থান) মাদ্রাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মিনহাজ ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রতনপুর গ্রামের ফরাজি বাড়ির মৃত সামসুদ্দিনের ছেলে। তিন ভাই বোনের মধ্যে মিনহাজ ছিল সবার ছোট। সে ওই মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল।

পুলিশ প্রশাসন ও আত্মীয় স্বজনরা বলেন, ২ মাস আগে জামেয়া ইসলামিয়া মোহাম্মদীয়া (গোরস্থান) মাদরাসায় ভর্তি করানো হয় মিনহাজকে। ভর্তির পর থেকেই আবাসিক শিক্ষার্থী হিসেবে মাদ্রা সায় থেকে পড়াশোনা করতো। শিক্ষকদের না জানিয়ে একাধিকবার পালিয়ে যায় মিনহাজ। আজকেও ফজরের নামাজের পর মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে ঘটনায় মৃত্যু হয় তার।

এদিকে নিহতের মা নাজমা বেগম, বিষয়টি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধ কোনো অভিযোগ নাই বলে জানান।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু শাহাদাৎ হাছনাইন পারভেজ জানান, পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Economist/26December/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ