• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ধনবাড়ীতে শুরু তারুণ্যের উৎসব

জহিরুল ইসলাম মিলন , (টাঙ্গাইল ) ধনবাড়ি
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ধনবাড়ীতে শুরু তারুণ্যের উৎসব।এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে টাংগাইলের ধনবাড়ী উপজেলাতে শুরু হয়েছে তারুণ্যের উৎসব।শনিবার (১৮ জানুয়ারী) সকাল ১০ টা থেকে সারাদিন ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ মাঠে, ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল ও আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ এর যৌথ আয়োজনে তারুণ্যর উৎসব ২০২৫ ও মেলার আয়োজন করেন কর্তৃপক্ষ।

মোঃ আব্দুল বারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ এম আজিজুর রহমান, সভাপতি (এড হক কমিটি) আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ।স্মৃতিচারণায়,সাইদুল ইসলাম আপন, (শহীদ সাজিদ) এর ভাই সহকারী শিক্ষক, ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন স্কুল।

প্রধান অতিথি ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ বলেন, তারুণ্যের এই উৎসবকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান এবং বীর শহীদদের আত্মত্যাগের চেতনা দৃঢ়ভাবে প্রস্ফুটিত করতে এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এই আয়োজনের মূল লক্ষ্য।

মেলাতে সকাল থেকে দেখা যায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ। হাসিখুশী ভাবে দিনটিকে আনন্দের মাধ্যমে কাটাতে এলাকার ছোট ছোট কোমলমতি শিশুদের রয়েছে উপস্থিতি।
আয়োজক বৃন্দরা বলেন, আমরা তারুণ্যের জয়গান গাইতেই এই অনুষ্ঠানের আয়োজন করেছি।
Economist/21January/ZI/donbari


আরো বিভন্ন ধরণের নিউজ