• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ককসবাজার সিভিল সোসাইটি’র কমিটি গঠন সভাপতি আবু মোর্শেদ চৌধুরী সম্পাদক নাছির উদ্দীন

ককসবাজার থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

কক্সবাজার সিভিল সোসাইটি’র কমিটি গঠন সভাপতি আবু মোর্শেদ চৌধুরী সম্পাদক নাছির উদ্দীন।দীর্ঘ এক যুগ পর সমন্বয়ে গঠিত হয়েছে কক্সবাজার সিভিল সোসাইটি’র নতুন কমিটি। মঙ্গলবার বিকেলে সদস্যদের মতামতের ভিত্তিতে ২৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে ৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ছাড়াও ১১ টি উপকমিটি গঠন করা হয়। যা সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা আবু মোরশেদ চৌধুরী ও সদস্য সচিব শিক্ষাবিদ নাসির উদ্দিন। এছাড়াও নির্বাহী কমিটিতে সহসভাপতি হিসেবে অধ্যাপিকা শিরিন নূর ও অ্যাডভোকেট রমিজ আহমেদ এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন আবিদ হাসান সাগর।

উল্লেখ্য আবু মোরশেদ চৌধুরী’র উদ্যোগে ২০০৭ সালে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে সিসিএস এর যাত্রা শুরু হলেও নানান কারণে বিগত কয়েক বছর যাবত এর কার্যক্রম তেমন পরিলক্ষিত হয়নি।

সর্বশেষ ২৮ জানুয়ারী ২০২৫ সেক্টর ভিত্তিক গবেষণা এবং পাব লিকেশনকে প্রাধান্য দিয়ে পূণরায় নির্বাহী কমিটি গঠন করা হয়, যার মেয়াদ নির্ধারণ করা হয়েছে আগামী ২ বছর।

নির্বাহী কমিটির অধীনে সংগঠনের কার্যাবলিকে গতিশীল করার জন্য ১১ টি উপকমিটি করা হয়। যে কমিটিগুলো বিষয় ভিত্তিক সমস্যা চিহ্নিত করে তা থেকে উত্তোরণের উপায় নিয়ে কাজ করবে।

উপকমিটিগুলো যথাক্রমে:
১। পর্যটন বিষয়ক উপকমিটি: প্রধান- মঈনুল হাসান পলাশ, সদস্য মোহাম্মদ আলী ও আবু ফারহান।
২। পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপকমিটি: প্রধান- ইব্রাহিম খলিল মামুন, সদস্য- অ্যাড. আব্দুল শুক্কুর ও এইচএম নজরুল ইসলাম।
৩। মৎস্য ও লবণ শিল্প বিষয়ক উপকমিটি: প্রধান- আবিদ হাসান সাগর, সদস্য- উদয় শংকর পাল মিঠু ও শেখ আসিফুজ্জানান।
৪। শরণার্থী বিষয়ক উপকমিটি: প্রধান- আজিম নিহাদ, সদস্য- বিমল দে সরকার ও কায়সার হামিদ।
৫। আইনশৃঙ্খলা বিষয়ক উপকমিটি: প্রধান- অ্যাড. সিজান এহেসান, সদস্য- অ্যাড. সাকি এ কাউসার ও এইচএম নজরুল ইসলাম।
৬। মিডিয়া ও মনিটরিং সেল: এইচএম নজরুল ইসলাম, সদস্য- আজিম নিহাদ ও সৌরভ দেব।
৭। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপকমিটি: প্রধান- অজিত দাশ, সদস্য- অধ্যাপক উথুংয়াই রাখাইন, শামীম আকতার ও তামান্না নওরীন।
৮। মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপকমিটি: প্রধান- নাজের সিদ্দিক, সদস্য- জাহাঙ্গীর হাসান ও প্রজ্ঞানন্দ ভিক্ষু।
৯। গবেষণা সেল: প্রধান- সৌরভ দেব, সদস্য- কায়সার হামিদ, সিজান এহেছান ও আজিম নিহাদ।
১০। মাদক ও মানবপাচার বিষয়ক উপকমিটি: প্রধান- আব্দুল শুক্কুর, সদস্য- অ্যাড. সাকি এ কাউসার ও কায়সার হামিদ।
১১। দপ্তর সেল: প্রধান- নাসির উদ্দিন, সদস্য- আজিম নিহাদ ও আবিদ হাসান সাগর।
Economist/28January/ZI/cox


আরো বিভন্ন ধরণের নিউজ