• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালিতে মহিলা ঐক্য পরিষদ ভেনিস এর বসন্ত উৎসব অনুষ্ঠিত

মুহাম্মদ উল্লাহ সোহেল , ইতালি
আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

ইতালিতে মহিলা ঐক্য পরিষদ ভেনিস এর বসন্ত উৎসব অনু ষ্ঠিত।ফুল ফুটুক আর নাহি ফুটুক আজ বসন্ত। আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে এত পাখি গায় আহা আজি এ বসন্তে। ইতালির ভেনিসে মহিলা ঐক্য পরিষদ ভেনিস এর আয়োজনে ভেনিস বাংলা স্কুল এর সার্বিক সহযোগিতায় এবং মোহাম্মাদ উল্লাহ্ সোহেল ও দিলরুবা জামান এর প্রাণবন্ত উপস্থাপনায় শনিবার স্থানীয় একটি অডিটোরিয়ামে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আগত অতিথিরা বসন্তের সাজে সেজে অনুষ্ঠানকে বসন্তের চিরাইত রূপ দেন। এবং ৩২টি পরিবার হরেক রকমের পিঠাপুলি ও বিভিন্ন খাবার তৈরি করে নিয়ে এসে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখেন ।আগত অতিথিদের মাঝে সুশৃংখলভাবে প্রথমে বাচ্চাদেরকে পরবর্তীতে মহিলাদেরকে এবং অবশেষে পুরুষদের মাঝে পরিবেশন করেন।তবে সুরেলা কন্ঠে স্ট্রেজ মাতিয়ে রাখেন তিশা সুলতানা, রিয়াজ হোসেন, আশিক পলস, সাকিবা লিটন ।

যারা পিঠাপুলি তৈরি করে নিয়ে এসেছেন তাদের উৎসাহিত করার লক্ষ্যে ভেনিস বাংলা স্কুল তিনটি পুরস্কার প্রদান করেন এবং মহিলা ঐক্য পরিষদ ভেনিস তিনটি পুরস্কার প্রদান করেন।লটারি মাধ্যমে প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারণ করা হয়।বাংলা স্কুলের পুরস্কার গুলোর মধ্যে প্রথম পুরস্কার যে ভাগ্যবতী পেয়েছেন পপি, দ্বিতীয় দিলরুবা জামান, তৃতীয় লাভলী, এবং মহিল ঐক্য পরিষদ ভেনিসের পুরস্কার গুলোর মধ্যে প্রথম ভাগ্যবতী পেয়েছেন, কনা, দ্বিতীয় নাজমা নাসির, তৃতীয় জোবায়দা।

মহিলা ঐক্য পরিষদ ভেনিস এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিলরুবা জামান, সুরাইয়া আক্তার, কুলসুম।আগত ব্যক্তিগণ বলেন এ ধরনের আয়োজন আমাদের প্রতিবছর করার প্রয়োজন তাহলে বাংলার কৃষ্টি কালচার আমাদের নতুন প্রজন্মের বাচ্চারা ধারণ করতে পারবে।

Economist/16February/ZI/Italy


আরো বিভন্ন ধরণের নিউজ