• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় ৫ জলদস্যু কোস্ট-গার্ডের হাতে আটক

তানজিল হোসেন ,ভোলা
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ভোলায় ৫ জলদস্যু কোস্ট-গার্ডের হাতে আটক।জেলেদের ট্রলারে ডাকাতিকালে ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা ও ৩টি বোটসহ কুখ্যাত শাহিন বাহিনীর ৫ জন দুর্ধর্ষ জলদস্যুকে আটক করা হয়েছে। অদ্য ১৯ মার্চ (বুধবার) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ মার্চ ২০২৫ তারিখ বুধবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন কর্তৃক ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকা হতে জেলেদের বোটে ডাকাতি করার সময় কুখ্যাত শাহিন বাহিনীর ৫ জন দুর্ধর্ষ জলদসুকে ০৪ টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা এবং ০৩ টি বোট সহ আটক করা হয়েছে।

আটককৃত জলদস্যু মোঃ মামুন মোল্লা (৪২), আনোয়ার হাওলাদার (৪১), মোঃ জুয়েল শেখ (২৬), পান্নু মোল্লা (৩২) ও নাজমুল হাওলাদার (৩৮)। তাদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা।

আটককৃত জলদস্যু, জব্দকৃত অস্ত্র, মাদক ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ’সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Economist/19March/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ