• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় র‍্যাবের অভিযানে চাঞ্চলকর ধর্ষণ মামলার মূলহোতা আটক

তানজিল হোসেন ,ভোলা
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ভোলায় র‍্যাবের অভিযানে চাঞ্চলকর ধর্ষণ মামলার মূলহোতা আটক।ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার আলোচিত গণধর্ষণ এবং পর্নোগ্রাফি মামলার মুল হোতা মোঃ নিবিড় (২১) কে অভিযান চালিয়ে আটক করেছে বরিশাল র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি চৌকষ দল।২০ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে ভোলা র‍্যাব ক্যাম্প কমান্ডার এক্স বিএন লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত (অভি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, মজুদদার, বিভিন্ন অসাধু ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গেয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

সম্প্রতিকালে বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকার ধর্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আইন শৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন। ধর্ষকদের গ্রেফতারের বিষয়ে র‍্যাব সর্বদা সোচ্চার আছে।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ বরিশালের অধীনস্থ র‍্যাব ক্যাম্প, ভোলা কর্তৃক একটি অভিযান পরিচালনা করে আজ সকাল ৮ টায় দক্ষিণ আইচা থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামী এবং ঘটনার মূল পরিকল্পনাকারী নিবিড় কে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের পাঙ্গাশিয়া লঞ্চঘাট হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি নিবিড় ঢালচর ইউনিয়নের ভদ্রপাড়া ৭ নং ওয়ার্ডের মো. লোকমান হোসেন এলাহীর ছেলে। উল্লেখিত গ্রেফতারকৃত আসামী নিবিড় এর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আসামীকে অফিসার ইনচার্জ, দক্ষিণ আইচা থানা, ভোলা বরাবর হস্তান্তর করা হয়েছে।

Economist/20March/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ