• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালির ভেনিসে তিন দিন ব্যাপী ভ্রাম্যমান কনস্যুলার সেবা প্রদান সম্পন্ন

মুহাম্মদ উল্লাহ সোহেল, (, ইতালি) ভেনিস
আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ইতালির ভেনিসে তিন দিন ব্যাপী ভ্রাম্যমান কনস্যুলার সেবা প্রদান সম্পন্ন।বাংলাদেশ কনস্যুলেট অফিস মিলানের আয়োজনে ধারাবাহিক ভ্রাম্যমান কনস্যুলার সার্ভিস ইতালির ভেনিসে তিন দিনব্যাপী সেবা প্রধান করা হয়েছে। বাংলাদেশ কমিউনিটি ভেনিসের সার্বিক সহযোগিতায় স্থানীয় একটি হলরুমে এ সেবা প্রদান করা হয়। তিন দিনে প্রায় দুই হাজার প্রবাসী বাংলাদে শীদের কে সেবা প্রদান করেন।বাংলাদেশ কনস্যুলেট অফিস মিলান এর দূতাবাস প্রধান ও কনসাল এ এস এম তাজ-উল-ইসলাম বলেন আমরা প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া লক্ষে কাজ করছি, আমাদের প্রত্যাশিত সংখ্যার চেয়ে বিপুল সংখ্যক মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে আসে এবং তাদেরকে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সেবা দিতে। তিন দিন একসাথে ছুটি হওয়াতে এখানে অনেক বেশি মানুষ উপস্থিত হয়েছেন।

সেবা গ্রহীতারা বলেন প্রতিটি শহরে যদি ভ্রাম্যমান সেবা চালু থাকে তাহলে প্রবাসীরাদের সময়, অর্থ এবং হয়রানি থেকে বেঁচে যাবেন এবং দূতাবাসেও চাপ কমে যাবে।
কনস্যুলেট সেবা নিতে বিভিন্ন প্রভিন্স থেকে ভেনিসে ছুটে আসেন অসংখ্য প্রবাসী বাংলাদেশী।

হল রুমের ধারণ ক্ষমতা সীমিত থাকায় এবং অতিরিক্ত কাজের চাপ থাকায় সেবা গ্রহণকারীদের মধ্যে বাগবিতন্ত্র সৃষ্টি হয়। তার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

নতুন পাসপোর্ট আবেদন, পাসপোর্ট নবায়ন, সার্টিফিকেট প্রধান সহ যাবতীয়ন কনস্যুলেট সেবা প্রধান করেন।
ভেনিসে সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দগণ মিলান দূতাবাসের পুরো টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন।তবে দূতাবাস কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করেন সেবা প্রদান করার জন্য।

Economist/22April/ZI/Vennis


আরো বিভন্ন ধরণের নিউজ