• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি হেলালী,সম্পাদক জাফর, সহ সভাপতি এম এর মাহবুব নির্বাচিত

Online desk at the Economist from Coxbazar
আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫

কক্সবাজারের সাংবাদিকদের প্রধান সংগঠন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর উৎসবমুখর পরিবেশে কক্সবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি)-এর দ্বি-বার্ষিক নির্বাচন।শনিবার (১৪ জুন) কক্সবাজার প্রেসক্লাবের হলরুমে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৫৩ জন ভোটারের মধ্যে ২৯ জন ভোট প্রদান করেন।

নির্বাচনে হেলালী-মাহবুব-জাফর প্যানেল এর সব প্রার্থী জয়ী হন। সভাপতি নির্বাচিত হন দৈনিক দিনকাল-এর স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি দৈনিক কালবেলা’র প্রতিনিধি এম. আর. মাহবুব এবং সাধারণ সম্পাদক দৈনিক রুপালী সৈকত-এর বার্তা সম্পাদক এস. এম. জাফর।

অন্য বিজয়ীরা হলেন—যুগ্ম সম্পাদক: ছৈয়দ আলম (দৈনিক বণিক বার্তা), কোষাধ্যক্ষ: ইকরাম চৌধুরী টিপু (এনটিভি), সাংগঠনিক সম্পাদক: শাহেদ মিজান (দৈনিক আজাদী), প্রচার ও প্রকাশনা সম্পাদক: বেদারুল আলম (দৈনিক কক্সবাজার), সদস্য: শামসুল হক শারেক (দৈনিক ইনকিলাব) ও এম. জসিম উদ্দিন ছিদ্দিকী (দৈনিক সংবাদ)।

প্রতিদ্বন্দ্বী আশেক-হাসিম-আনছার প্যানেলের অধিকাংশ প্রার্থী ১টি করে ভোট পেয়েছেন। সহ-সভাপতি প্রার্থী মোহাম্মদ হাসিম ২টি এবং যুগ্ম সম্পাদক প্রার্থী হুমায়ুন সিকদার ৩টি ভোট পান।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস. এম. আমিনুল হক চৌধুরী জানান, দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে সাংবাদিক সমাজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নির্বাচন কমিশনের সদস্য মাহবুবর রহমান বলেন, ‘এই নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভোটগ্রহণে ছিল কড়া নিরাপত্তা। প্রেসক্লাব প্রাঙ্গণে স্থাপন করা হয় সিসি ক্যামেরা এবং মোতায়েন ছিল পুলিশ ফোর্স।’দীর্ঘ আইনী লড়াই চালিয়ে কক্সবাজার সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার সংগঠনের নির্বাচনের মাধ্যমে নতুন পরিষদ নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সন্তোষ্টি প্রকাশ করেন।সংগঠনটির রেজিষ্ট্রেশন নং ২৫৭৫।
Economist/14June/ZI/Cox’sbazar

 


আরো বিভন্ন ধরণের নিউজ