• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার ৫’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫

ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার ৫’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।ভোলা সদর উপজেলার ১১নং ভেদুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ”ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থা’র” নিজস্ব কার্যালয়ে ৫’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সংগঠনের দায়িত্বশীল সদস্য বৃন্দগণ। অদ্য ১১ জুন (বুধবার) সকাল ১০ ঘটিকার সময় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজনে বিশেষ অতিথি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহাজান জামাল ও মোঃ সিরাজ মাস্টার তারা অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যান সংস্থার ৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎযাপন করায় সংগঠনের সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান, তিনি আর-ও বলেন সমাজসেবা সবাই করতে পারে না সমাজসেবা করতে উদার মনের মানুষ হতে হবে। যারা নানান প্রতিকুলতার মধ্যে সমাজসেবা করার উদ্দেশে সেচ্ছাসেবী প্রতিষ্ঠান গুলোকে টিকিয়ে রাখছে তাদেরকে সাহস যোগানোর জন্য সমাজের বিত্তবান সবাইকে এগিয়ে আশার আহ্বান জানান।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মাকসুদুর রহমান এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সমাপ্তি বক্তব্যে বলেন, আমরা সম্মানের সাথে এই ভেদুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে দীর্ঘ ৫ বছর সমাজের অবহেলিত জনগোষ্ঠীর ও অস্বচ্ছ মানুষদের জন্য নিড়লস ভাবে কাজ করে যাচ্ছি। আমরা এই সংগঠনের মাধ্যমে আপনাদের জন্য ভালো কিছু করতে চাই এবং এলাকায় মাদকদ্রব্য নির্মূল ও বাল্য বিয়ে সহ সকল অপরাধের বিরুদ্ধে সোচ্চার রয়েছে ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থা।

আয়োজনে উপস্থিত ছিলেন, সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ কামাল, সাধারণ মোঃ পিয়াস মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল গনি, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, অর্থ সম্পাদক মোঃ বিল্লাল, সমাজ কল্যান সম্পাদক মোঃ নাসিম উদ্দিন, প্রচার সম্পাদক মেহেদী হাসান, সদস্য মনির, আওলাদ, তুহিন, জামির, রুহ আমিন, রাব্বি, ফরকান, শান্ত’সহ প্রমূখ।

Economist/18June/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ