• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠির জেলা প্রশাসক অসহায় নারীর বসতঘর সংস্কারে মানবিক সহায়তা

বাঁধন রায় ( বরিশাল) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ঝালকাঠির জেলা প্রশাসক অসহায় নারীর বসতঘর সংস্কারে মানবিক সহায়তা।ঝালকাঠির সদর উপজে লার মির্জাপুর গ্রামের সেই অসহায় বৃদ্ধা বিধবা আমে না বেগমের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ালেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের পক্ষ থেকে থেকে নগদ ১০ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬ হাজার   টাকাসহ ১৬ হাজার টাকা এবং বসতঘর সংস্কারের জন্য দুইবান ঢেউ টিন প্রদান করা হয়।

এ সময় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, পোনাবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো.আল আমিন, এই ইউপি সদস্য মনজুর শরিফ উপস্থিত ছিলেন। এর আগে তাকে নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে তাকে সহায়তার ব্যবস্থা করেন।

৭০ বছর বয়সী এই বৃদ্ধা বিধবা হয়েছেন ৩০ বছর পূর্বে। দুই ছেলে ও এক মেয়ে তারাও প্রতিবন্ধী। ছেলেদের স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে তাদের সংসার চালান। আর মেয়ে থাকেন তার শ্বশুর বাড়িতে। আমেনা খাতুনের স্বামীর রেখে যাওয়া একমাত্র সম্বল ঘরে একা বাস করেন। ঘূর্ণিঝড়সহ নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগের কারনে গাছ পড়ে বসঘরটি ভেঙে ক্ষতিগ্রস্থ হয়। অর্থের অভাবে সংস্কার করে বসবাসের উপযোগী করতে পারছিলেন না এবং একটু বৃষ্টি হলে পানিতে ডুবে যায়। নিরুপায় হয়ে এই ভাঙা ঘরে আশেপাশের মানুষ যে খাবার দেয় তা দিয়ে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকেন ।

ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে নগদ টাকা ও টিন দেওয়া হয়েছে। তাছাড়া ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব নিয়ে এই বৃদ্ধার ঘর সংস্কার করার নির্দেশনা দিয়েছেন।

যাতে সহায়তার অর্থ কাজে লাগিয়ে তার এই সমস্যার স্থায়ী সমাধান করা যায়। অন্যদিকে ঢাকার সাংবাদিকদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সঙ্গে আছি ফাউন্ডেশনের পক্ষে থেকেও নগদ ১০ হাজার টাকা সহয়তা করা হয়।

Economist/3July/ZI/Jalokati


আরো বিভন্ন ধরণের নিউজ