ঝালকাঠিতে এ বছর বোরো আবাদ থেকে প্রায় ৩৫৬ কোটি ৬৫ লক্ষাধিক টাকার চাল উৎপাদন হয়েছে।ঝাল কাঠি জেলার ৪টি উপজেলায় ২০২৪-২৫ মৌসুমে ৫৯ হাজার ৪৪১.৯ মে.টন চাল উৎপাদন হয়েছে। জেলায় ১১৫০৯ হেক্টরে উচ্চ ফলনশীল ও ২২৪৬ হেক্টরে হাইব্রী ডসহ ১৩ হাজার ৭৫৫ হেক্টরে বোরো আবাদ চাষ হয়েছে। জেলায় উৎপাদিত চালের বাজার মূল্য প্রায় ৩৫৬ কোটি ৬৫ লক্ষাধিক টাকা। হাইব্রীড উৎপাদন থেকে হেক্টর প্রতি ৫.২০ মে.টন চাল এবং উচ্চ ফলনশীল জাত থেকে ৪.৩২ মে.টন চাল উৎপা দন হয়েছে। ঝালকাঠি জেলায় এলাকা ভিত্তিক উচ্চ ফলনশীল ২৮টি জাতের এবং ২৩টি হাইব্রীড জাতের বোরো আবাদ আবাদ হয়েছে। এই সময়ে প্রাকৃতিক ভাবে আবহাওয়া এবং সবকিছু মিলিয়ে কৃষি উপযোগী থাকায় উৎপাদন ভাল হয়েছে। ঝালকাঠি জেলার ঝাল কাঠি সদর ও নলছিটি এই দুটি উপজেলাই বোরো প্রধান এলাকা হিসেবে চিহ্নিত।
কৃষি বিভাগের তথ্যানুযায়ী ২০২৪-২৫ বোরো মৌসুমে উচ্চ ফলনশীল জাতের মধ্যে ব্রী ধান-৭৪- সর্বাধিক ৫৪১০ হেক্টর, ব্রী-৩৭- ৪১০ হেক্টর, ব্রী-২৯- ৩১০ হেক্টর, ব্রী ধান- ৮৯- ১২৯৭ হেক্টর, বঙ্গবন্ধু-১০০- ১৭০ হেক্টরে, বীনা-১০ – ২৩৬০ হেক্টর, ব্রী-৬৭- ৪৭০ হেক্টরে বেশি আবাদ হয়েছে। এছাড়াও অন্যান্য জাতগুলি ১০০ হেক্টরের নিচে ছিল।
হাইব্রীড ধানের ক্ষেত্রে এসএল-৮এইচ জাতের সর্বাধিক ৬৫০ হেক্টর, বেবিলন-২- ২৫২ হেক্টর, লালতীর ১২৮ হেক্টর, যুবরাজ ১৫০ হেক্টর, ইস্পাহানি-৮- ১৬৫ হেক্টর উল্লেখ্যযোগ্য হারে আবাদ হয়েছে।
এইসব জাতগুলির উৎপাদন গড় চাল আকারে হেক্টর প্রতি ৫ মে.টনের বেশি হয়েছে এবং উচ্চ ফলনশীল জাতের মধ্যে ব্রী-২৯ এর উৎপাদন ছিল হেক্টরপ্রতি ৪.১৩ মে.টন। অন্যান্য জাতগুলির দুয়েকটি ব্যতিত প্রায় সবই চাল আকারে ৪ মে.টনের মত আবাদ হয়েছে।
Economist/3July/ZI/Jalokati