কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ প্রবীণ আইনজীবী, সাবেক পিপি অ্যাডভোকেট নুর আহমদ (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার (২৬ আগস্ট) কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
কক্সবাজার শহরের দক্ষিণ টেকপাড়াস্থ পাহাড়তলী রোড নিবাসী অ্যাডভোকেট নুর আহমদ মঙ্গলবার বিকেল ৫ টার দিকে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে শহরের আল ফুয়াদ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে ইউনিয়ন হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে অ্যাডভোকেট নুর আহমদ না ফেরার দেশে চলে যান।
অ্যাডভোকেট নুর আহমদ মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র, এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
জানাজা : বুধবার (২৭ আগস্ট) জোহরের নামাজের পর বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে অ্যাডভোকেট নুর আহমদ এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের সন্তান অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ জানিয়েছেন।
আইনজীবী সমিতির শোক : প্রবীণ আইনজীবী, সাবেক পিপি অ্যাডভোকেট নুর আহমদ এর মৃত্যুতে কক্সবাজার আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
তিনি এলাকায় অত্যন্ত স্বজ্জন ব্যক্তি হিসেবে পরিচিতি রয়েছে।
Economist/27August/ZI/cox