• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আজ শোকাবহ ২৮ সেপ্টেম্বর এড. খালেকুজ্জামান নির্বাচনের দুইদিন আগে রামু জনসভাস্থলে মানুষের মাঝে মৃত্যুর কোলে ঢলে পড়েন

Online desk at The Economist
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আজ শোকাবহ ২৮ সেপ্টেম্বর। ২০০১ সালের এই দিনে কক্সবাজার জেলা বিএনপির সাবেক আহবায়ক, সদর আসনের সাবেক এমপি, গণমানুষের নেতা এড. খালেকুজ্জামান নির্বাচনের দুইদিন আগে রামু জনসভাস্থলে মানুষের মাঝে মৃত্যুর কোলে ঢলে পড়েন।এড. খালেকুজ্জামানকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়ছিল। উনার সাথে আমার রাজনৈতিক বুঝাপড়া খুব চমৎকার ছিল। কোন কোন সময় আমরা ঝগড়া করতাম। বিষয় ভিত্তিক বিতর্ক করতাম। আবার একসাথে সিদ্ধান্ত নিতাম। ৯০ এর স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থান পরবর্তী ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে তিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে কক্সবাজার সদর-রামু আসনে প্রার্থী মনোনীত হয়েছিলেন। আমি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে চট্টগ্রামের রাজপথে স্বৈরচার বিরোধী সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছি। ৮৮ সালে জরুরী আইন ভাঙ্গার দায়ে চট্টগ্রাম মহানগর বিএনপির অফিস নাসিমন ভবনের সামনে থেকে পুলিশ গ্রেফতার করে কোতোয়ালি থানায় নিয়ে যায় এবং রাত তিনটায় সরাসরি চট্টগ্রাম কারাগারে পাঠায়। তখন আদালত সাসপেন্ডেট ছিল। স্বৈরাচার এরশাদকে হটিয়ে তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনে দলের পক্ষে বিএনপির একজন সদস্য হিসাবে উনাকে জেতানোর জন্য জান-প্রাণ দিয়ে কাজ করেছি। তবে দূর্ভাগ্য, ইলেকশন ইন্জিনিয়ারিং এর কারণে মাত্র সাতশত ভোটের ব্যবধানে হেরে যান। সেই থেকে আমি খালেক ভাইয়ের মৃত্যু পর্যন্ত একসাথে রাজনীতির মাঠে ছিলাম। আমি কালের স্বাক্ষী। অনেক কিছু জানি। অনেক কিছু দেখেছি।

কক্সবাজার জেলার পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা রাশেদ মুহাম্মদ আলী লিখেছেন খালেকুজ্জামান সম্পর্কে লিখাটি হুবহু পাঠকের জন্য তোলে ধরা হল:

আমার লিখাটি যারা পড়বেন তাঁরা আমাকে ক্ষমা করবেন। কারণ আমি খালেক ভাইয়ের রাজনীতি এবং রাজনৈতিক উত্থান পতন নিয়ে লিখতে চাচ্ছিনা। এখন সময় খারাপ। অনেকে আমার উপর রুষ্ট হবেন। তাই আমি যতটুকু পারি রাজনীতি এভয়েড করে ব্যক্তি খালেকুজ্জামান এবং জনপ্রতিনিধি খালেকুজ্জামান সম্পর্কে আমার যতটুকু জানা। যতটুকু দেখা। তা আমি লিখতে চাই।

এড. খালেকুজ্জামান ভাই ছিলেন একজন বহুমাত্রিক ক্যারেকটার। সীমাহীন মেধাবী ছিলেন। একাধারে রাজনীতিক, আইটি এক্সপার্ট, আইনজ্ঞ, অসাধারণ বাগ্মী ছিলেন। অনর্গল বক্তব্য রাখতে পারতেন। ধর্মীয় লাইনেও ভালো জ্ঞান রাখতেন। রাজনীতির হাতেখড়ি তেমন একটা ছিলনা। তবে রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা খালেকুজ্জামান অতি দ্রুত জাতীয়তাবাদী রাজনীতিতে অপরিহার্য হয়ে উঠেন। সজ্জন ও সদালাপী এই মানুষটির জনপ্রিয়তা অনেকটা হিংসা করার মতো ছিল। উনার Palmistry ও Astrology তে অনেক আগ্রহ ছিল। এটা অনেকে জানেনা। শুনেছি উনার মরহুম পিতাও এসব নিয়ে পড়াশোনা করতেন।

খালেক ভাই হাতে ঘড়ি পরতেননা। তবে কাঁটায় কাঁটায় সময় বলতে পারতেন। অনেকটা নির্ভুলভাবে সময় বলতেন। এটা আমাকে অবাক করতো। উনি বলতেন, হাতে ঘড়ি ছাড়াই নাকি পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন। ঠিক সময়ে ট্রেন, বাস এবং বিমান ভ্রমনও করেছেন। সত্যি অবাক করার মানুষ তিনি। যেকোনো মানুষকে আপন করে নিতে পারতেন। মনে হিংসা-বিদ্বেষ, প্রতিহিংসা পুষতেন না কখনো। তিনি সহজ-সরল তবে দৃঢ় চিত্তের একজন ঈমানদার মানুষ ছিলেন। মানুষের প্রতি ভালোবাসা ছিল অকৃত্রিম।

উনার আরেকটি গুন ছিল। অসম্ভব স্মরণশক্তি সম্পন্ন মানুষ ছিলেন তিনি। মানুষের নাম মনে রাখতে পারতেন। অনেক পরে দেখা হলেও নাম ধরে ডাকতেন। সবসময়ই মানুষের ভালো চাইতেন। ভদ্র আচরণ দিয়ে মানুষকে আপন করে নিতে পারতেন। প্রকৃত একজন জননেতা ছিলেন তিনি। উনি সারা রাত নাইট কোচে চড়ে কক্সবাজার এসে সারাদিন উনার নির্বাচনী এলাকার মানুষের সাথে সুখ-দুঃখের সাথী হতেন। গভীর রাত পর্যন্ত মানুষের সমস্যার কথা শুনতেন এবং সমাধানের চেষ্টা করতেন। তিনি রাজনীতি এবং জনপ্রতিনিধি হিসাবে শতভাগ সফল।

১৯৯১ সালে বিএনপি তখন রাষ্ট্র ক্ষমতায়। ৯২ কি ৯৩ সালে কক্সবাজার জেলায় বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব সংঘাত নিরসন এবং সবাইকে ঐক্যবদ্ধ করে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে মরহুম এড. খালেকুজ্জামানকে আহবায়ক করা হয়। তখন বিএনপিকে তৃণমূল থেকে সংগঠিত ও শক্তিশালী করতে তখন কি যে কষ্ট করেছেন তিনি। টেকনাম থেকে কুতুবদিয়া প্রতিটি উপজেলায় ছুটে বেরিয়েছেন। নেতাকর্মীদের সাথে কথা বলেছেন। কিভাবে বিএনপিকে শক্তিশালী করা যায় নেতাকর্মীদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। কক্সবাজার জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উপজেলা ও পৌরসভা বিএনপির শক্তিশালী কমিটি গঠন করেছিলেন। তৃণমূলে গণতান্ত্রিক রাজনীতি চর্চা শুরু করেছিলেন তিনি। জবাবদিহিতার আওতায় এনেছিলেন নেতাকর্মীদের। প্রায়শঃই আমরা কয়েকজন উনার সফরসঙ্গী থাকতাম। উনাকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমাদের সাথে খালেক ভাইয়ের বন্ধু এড. জাহাঙ্গীর সাহেবও থাকতেন। উনি দায়িত্ব পালনে কখনো অবহেলা করেননি।

দলকে তৃণমূলে শক্তিশালী ও জনপ্রিয় করতে অসম্ভব পরিশ্রম করেছেন তিনি। উনার নেতৃত্বে গঠিত কমিটি গুলো দলকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিল। উনার গড়া কমিটি গুলো দিয়েই বিএনপি মনোনীত প্রার্থীরা ১৯৯৬ ও ২০০১ এর এই দুইটি জাতীয় নির্বাচন করেছিলেন। ১৯৯৬ সালে বিএনপি তিনটি আসন পায়।খালেকুজ্জামান ২০০১ সালের নির্বাচনের প্রাক্কালে তিনি মৃত্যু বরন করেন। এই নির্বাচনে বিএনপি উপনির্বাচন সহ চার আসনেই জয়লাভ করেছিল।

১৯৯১ সালের ২৯ শে এপ্রিল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে কক্সবাজার জেলার উপকূলীয় এলাকা গুলো লন্ডভন্ড হয়ে যায়। শতশত মানুষ মারা যায়। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্টান, চিংড়ি ঘের ও লবন মাঠ ধ্বংস হয়ে যায়। উনার নির্বাচনী এলাকার উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। প্রতিকূল আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন তিনি বিভিন্ন ত্রাণসামগ্রী নিয়ে এসব অসহায় নিরন্ন মানুষের কাছে ছুটে গেছেন। তখন সদ্য প্রায়ত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ভাই কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। ঘূর্ণিঝড়ের কয়েকদিন পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কক্সবাজার সফরে এসেছিলেন। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষয়ক্ষতি দেখে এবং ত্রাণকার্য পরিচালনা শেষ করে ঢাকায় ফিরে যাবার পথে তিনি বিমানবন্দরে নোমান ভাইকে সবার উপস্থিতিতে বলেছিলেন, “খালেককে ত্রাণকার্য পরিচালনা ক্ষতিগ্রস্ত মানুষের পুর্নবাসন প্রোগ্রামে আপনার সাথে রাখবেন”। প্রধানমন্ত্রীর এই কথা একজন নেতার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

৯৬ এর পার্লামেন্টে বাজেট বক্তব্য দিয়ে উনি অনেক প্রসংশা কুড়িয়েছিলেন। পদ পদবির ধার ধারেননি কখনো। মানুষের ভালোবাসার কাঙ্গাল ছিলেন তিনি। অনেক চড়াই উৎরাই পেরিয়ে রাজনৈতিক মাঠে জায়গা করে নিয়েছিলেন। নিয়তি উনাকে আর অগ্রসর হতে দেয়নি। উনার মৃত্যুর পর অনেক সমীকরণ দেখেছি। আরও হয়তো দেখবো। উনার উত্তরাধিকার হিসাবে উনার ভাই এমপি হয়েছিলেন। রাষ্ট্র বিজ্ঞানীদের ভাষায়, “পলিটিক্স ইজ দ্যা আর্ট অব কম্প্রোমাইজ”। তবে আমি অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারিনি। তাই হয়তো রাজনীতির মাঠে পিছিয়ে আছি। তবে দুঃখ নেই। আদর্শিক চেতনার এগিয়ে যেতে চাই। রাজনীতিতে শত্রু-মিত্র কখনো চিরস্থায়ী নয়। রাজনীতির মেরুকরণে শত্রু কখনো মিত্র হয়। আবার মিত্র কখনো শত্রু হয়ে যায়। মরহুম খালেক ভাই এখন অনেক কিছুর উর্ধ্বে।

ক্ষণজন্মা এই মানুষটির সম্পর্কে অনেক কিছু লিখা যাবে। তবে আমি আর দীর্ঘায়িত করতে চাইনা। সময় সুযোগ হলে কোন একদিন উনার রাজনৈতিক জীবন নিয়ে লিখতে চাই। যেখানে আমিও জড়িত। অনেক না বলা কথা জমা আছে। নিরহংকারী মানুষটির আত্মার মাগফিরাত কামনা করছি। কায়মনোবাক্যে প্রার্থনা করি মহান আল্লাহ যেন মরহুম খালেক ভাইকে জান্নাতুন ফেরদৌস নসিব করেন। আমীন।

Economist/28September/ZI/Khalekuzzaman

 


আরো বিভন্ন ধরণের নিউজ