• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

RAB-১৫ ‘র’ অভিযানে ৩৭ রোহিঙ্গা ও এক নারী আশ্রয়দাতা আটক

Md Aziz Ullah, Teknaf
আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

RAB-১৫ ‘র’ অভিযানে ৩৭ রোহিঙ্গা ও এক নারী আশ্রয়দাতা আটক।টেকনাফ হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় জটিকা অভিযান চালিয়ে নিয়ম বহির্ভূতভাবে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে বসবাসকারী ৩৭ জন রোহিঙ্গা শরনার্থী এবং তাদের আশ্রয় দানের অভিযোগে এক নারীকে আটক করেছে RAB-১৫।RAB-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পে তালিকাভুক্ত রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পোস্ট কমিউনিটিতে বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান করে অপহরণ, খুন-গুমসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। স্থানীয় কিছু বাড়ির মালিক অতিরিক্ত ভাড়ার আশায় তাদেরকে আশ্রয় দিয়ে আসছে।

এরই প্রেক্ষিতে RAB-১৫ এর একটি বিশেষ অভিযানিক দল গত ৬ অক্টোবর টেকনাফ পৌর এলাকায় অভিযান চালায়। পরে এর ধারাবাহিকতায় ৭ অক্টোবর রাতে হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ পূর্ব পানখালী এলাকায় আবারও অভিযান পরিচালনা করে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩৭ জনকে আটক করে।

অভিযানে আশ্রয়দাতা বাড়ির মালিক মোছাঃ ইয়াছমিন আক্তার (৩৪), স্বামী নুর আলম, পিতা আলি মিয়া, সাং-পূর্ব পানখালী, ৪নং ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন—তাকেও গ্রেফতার করা হয়। তবে অন্য আশ্রয়দাতা বাড়ির মালিকরা ঘটনাস্থলে অনুপস্থিত ছিলেন।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক।

RAB আর ও জানায়, রোহিঙ্গারা যাতে ক্যাম্পের বাইরে এসে অবৈধভাবে লোকালয়ে বসবাস করতে না পারে সে বিষয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Economist/10October/ZI/rab


আরো বিভন্ন ধরণের নিউজ