ভোলায় ৩৩’টি যুব সংগঠনে যুব কল্যাণ তহবিল থেকে লক্ষাধিক টাকার আর্থিক অনুদান বিতরণ।ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব কল্যাণ তহবিল (২০২৪-২৫ অর্থ বছর) থেকে ভোলা জেলার ৩৩টি যুব সংগঠনকে অর্থায়নের চেক বিতরণ করা হয়েছে।জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান ব্যক্তিগত কারণে অনুষ্ঠানটিতে উপস্থিত না থাকলেও, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রোকন উদ্দিন ভুঁইয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,”যুব সমাজের উন্নয়নে নিবেদিত যুব সংগঠনগুলো সরকারের অঙ্গীকার ও জেলা প্রশাসনের সহযোগিতায় সমাজের সার্বিক উন্নয়ন অব্যাহত থাকবে।”
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোসাদ্দেক আলী স্বাগত বক্তব্য প্রদান করেন এবং সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর রাজিয়া খাতুন ও চরফ্যাশন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
অনুদানের চেক বিতরণকালে বোরহানউদ্দিন উপজেলার উইমেন সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধি মোঃ জিয়াউল হক, চরফ্যাশনের স্বপ্নবীজ যুব উন্নয়ন সংস্থার প্রতিনিধি কাজী মোঃ এরশাদ এবং সদর উপজেলার ভোলা যুব শ্রমিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ ইসমাইল হোসেন নিজেদের সংগঠনের কার্যক্রম তুলে ধরেন।
জেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, ভোলা জেলার ৩২টি সংগঠনকে ৫০ হাজার টাকা করে এবং ১টি সংগঠনকে ৭৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটিতে বিভিন্ন যুব সংগঠনের সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন।
Economist/22 October/ZI/bhola