• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বরিশালের মেহেন্দিগঞ্জে ৩১ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

Tanzil Hossain, bhola the Economist
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

বরিশালের মেহেন্দিগঞ্জে ৩১ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।বরিশালের মেহেন্দিগঞ্জে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৩১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এই জাল মূলত মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকার করতে ব্যবহৃত হতো।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ নভেম্বর (বুধবার) বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন কালিগঞ্জ মেহেন্দিগঞ্জ থানাধীন মেঘনা নদীর সবুজ বয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত স্টিলের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৯০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

জাল উদ্ধার সংক্রান্ত আরও জানানো হয়, জালটির প্রকৃত মালিককে পাওয়া না যাওয়ায় কোনো ব্যক্তি আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাল মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। অন্যদিকে, বোট ক্রুদের মুচলেকা নেওয়ার পর তাদের বোটসহ ছেড়ে দেওয়া হয়েছে।মেহেন্দিগঞ্জের মৎস্য কর্মকর্তার বরাত দিয়ে কোস্ট গার্ড জানিয়েছে, নদীতে অবৈধ জাল ব্যবহার রোধ এবং মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। তারা আরও উল্লেখ করেছে, যারা নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানাচ্ছেন, মেহেন্দিগঞ্জ নদীর পানি ও মাছের উৎস অনেকাংশে অবৈধ জালের কারণে হ্রাস পাচ্ছে। কোস্ট গার্ডের এই অভিযান স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে স্বস্তি এবং আশা জাগিয়েছে।বাংলাদেশ কোস্ট গার্ডের বরাত অনুযায়ী, এই ধরনের অভিযান শুধু আইন অমান্যকারীদের শাস্তি নিশ্চিত করবে না, বরং দীর্ঘমেয়াদে নদীর মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Economist/7 November/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ