• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যৌতুক, ধর্ষণ ও বাল্যবিবাহ প্রতিরোধে ভোলায় সচেতনতা সভা অনুষ্ঠিত

Tanzil Hossain, bhola the Economist
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

যৌতুক, ধর্ষণ ও বাল্যবিবাহ প্রতিরোধে ভোলায় সচেতনতা সভা অনুষ্ঠিত।ভোলার ব্যাংকের হাট কো-অপারেটিভ হাই স্কুল প্রাঙ্গণে যৌতুক, ধর্ষণ ও বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১১ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাকসুদুর রহমান।দ্য ইকোনমিস্ট-এর ভোলা জেলা প্রতিনিধি তানিজল হোসেন–এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন। তিনি বলেন, “বাল্যবিবাহ, যৌতুক ও ধর্ষণ সমাজের সবচেয়ে ভয়াবহ ব্যাধি, যা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। নৈতিক অবক্ষয় ও অজ্ঞতার কারণে এসব অপরাধ দিন দিন বাড়ছে। আইন থাকলেও সচেতনতার অভাবে তা কার্যকর হচ্ছে না।”

তিনি আরও বলেন, “বাল্যবিবাহ শিশুর স্বপ্ন ও ভবিষ্যৎ নষ্ট করে; সমাজ ও রাষ্ট্রের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ক্ষতির সৃষ্টি করে। যৌতুক একটি সামাজিক অভিশাপ— যা নারীর প্রতি অসমতা ও সহিংসতা বাড়ায়। ধর্ষণ শুধু ব্যক্তিগত নয়, এটি সামাজিক ব্যাধি। তাই পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাঙ্গনে নৈতিক শিক্ষা জোরদার করতে হবে। শিক্ষার্থীরা সমাজ পরিবর্তনের বৃহৎ শক্তি— অন্যায় দেখলে প্রতিবাদ করে প্রশাসনকে জানাতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা সভাপতি মোঃ হারুন অর রশীদ, চরনোয়াবাদ মুসলিম হাই স্কুল, ভোলার সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, ব্যাংকের হাট কো-অপারেটিভ হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোহাম্মদ ইসমাইল, সংগঠনের সংগঠক আমেনা খাতুনসহ আরও অনেকে।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, যৌতুক আজ সমাজে এক অভিশাপ; যা পারিবারিক সচ্ছলতা ও শান্তি নষ্ট করে। এতে দরিদ্র পরিবারগুলো আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক অবসাদে ভোগে। বক্তারা উল্লেখ করেন, যৌতুক নির্যাতনের ফলে অনেক নারী জীবন হারাচ্ছেন বা সমাজে বঞ্চনার শিকার হচ্ছেন।

তারা বলেন, ধর্ষণ শুধুমাত্র ব্যক্তিগত অপরাধ নয়— সমাজের সামগ্রিক কাঠামোকে ধ্বংস করে। এমন অপরাধ সমাজে ভয়, আতঙ্ক ও অশান্তির সৃষ্টি করে এবং আইন–বিচার ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।বক্তারা মনে করেন, বাল্যবিবাহের কারণে কিশোরীরা শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকিতে পড়ে; তাদের শিক্ষা ও ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। অল্প বয়সে মাতৃত্বের ঝুঁকি বেড়ে যায়— যা ভবিষ্যৎ প্রজন্মকেও ক্ষতিগ্রস্ত করে।

সকল অতিথি একসুরে আশা প্রকাশ করেন যে, শিক্ষার্থী– অভিভাবক– সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ এসব কুপ্রথা নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সচেতনতার পরিধি আরও বাড়াতে গণমাধ্যম, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত ভূমিকার উপর জোর দেন।

আয়োজকের বক্তব্য মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা জানায়, তারা সমাজ উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং ভবিষ্যতেও যৌতুক, ধর্ষণ ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সামাজিক সমস্যাবিষয়ক নানা কর্মসূচি অব্যাহত রাখবে।সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শিক্ষা, সচেতনতা এবং সুষ্ঠু সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে পারলে আগামী প্রজন্ম নিরাপদ সমাজ ও মানবিক রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখতে পারবে।

Economist/13November/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ