• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলা ও বরগুনায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক

Tanzil Hossain, bhola the Economist
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ভোলা ও বরগুনায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক।ভোলা ও বরগুনার তালতলীতে পৃথক দুটি অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর ২০২৫) মধ্যরাত ২টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ইলিশা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উক্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

অপরদিকে, মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিদ্রাসকিনা কর্তৃক বরগুনার তালতলী থানাধীন অফিস ঘাট সংলগ্ন এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১০ হাজার টাকা মূল্যের ২০ পিস ইয়াবা, ৬ হাজার টাকা মূল্যের ২০০ গ্রাম গাঁজা ও নগদ ৩৯০ টাকাসহ আটক করা হয় মাদকব্যবসায়ী বরগুনা জেলার তালতলী থানার ৩ নং ইদুপারা গ্রামের বাসিন্দা মোঃ খালেক হাওলাদারের ছেলে মোঃ স্বপন হাওলাদার।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
Economist/13November/ZI/crime


আরো বিভন্ন ধরণের নিউজ