• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কুড়িগ্রাম ফুলবাড়ীতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত

মোঃ মশিউর রহমান বিপুল ,কুড়িগ্রাম
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

কুড়িগ্রাম ফুলবাড়ীতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত।”ন্যায্য রুপান্তর চাই এখনই”এই আহবানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জিরো পয়েন্ট তিনকোনা মোড়ে শুক্রবার সকাল ১০ টায় উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ফুলবাড়ী ইয়ুথ হাব ও এক্টিভিস্টা কুড়িগ্রাম-এর আয়োজনে ফুলবাড়ী তিনকোনা মোড় জিরো পয়েন্টে তরুণ জলবায়ু কর্মী এবং তাদের সংগঠনসমূহ গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে যোগ দিয়ে সবুজ, ন্যায্য ও সমতাপূর্ণ বিশ্বে দাবি জানিয়েছে।

যুব,যুব নারী, সাধারণ জনগণ এবং স্থানীয়, জাতীয় পর্যায়ের অংশীজনদের জলবায়ু ন্যায়বিচার আন্দোলনে সম্পৃক্ত করতে এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিষয়ে সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন,পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, টেকসই জীবিকা, শিক্ষা, জাতী, সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্য রক্ষার দাবীতে সংশ্লিষ্ট নীতিনির্ধারককে অবহিত করা হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন এক্টিভিস্টা কুড়িগ্রাম-এর শিমু শেখ, শান্তা আক্তার, রাতুল হাসান ও মুন সরকার।বক্তারা জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ, নবায়নযোগ্য জ্বালানী ব্যবস্থায় রুপান্তর, কার্বন নির্গমন হ্রাস, ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন ও পরিবেশ সুরক্ষামূলক নীতি প্রণয়নের দাবী জানানো হয়। আমাদের ভবিষ্যৎ বিক্রি করবো না এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুবরা স্ট্রাইকে ঐক্যমত পোষণ করেন।

Economist/14November/ZI/korigram


আরো বিভন্ন ধরণের নিউজ