• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সেবার আলো জ্বালিয়ে বিদায় নিলেন ইউএনও রায়হান:বোরহানউদ্দিনে শূন্যতার সুর

তানজিল হোসেন, ভোলা
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সেবার আলো জ্বালিয়ে বিদায় নিলেন ইউএনও রায়হান: বোরহানউদ্দিনে শূন্যতার সুর।ভোলার বোরহানউদ্দিন উপজেলার জনপ্রিয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান অন্যত্র বদলি হয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের এক নির্ভরতার নাম, মানবতার উজ্জ্বল প্রতীক। তাঁর অফিসের দরজা সবসময় খোলা থাকত অসহায়, দরিদ্র, পঙ্গু কিংবা জটিল রোগে আক্রান্ত মানুষের জন্য। উপজেলাবাসীর ভাষ্য, “কখনো কেউ সাহায্যের আশায় গিয়ে খালি হাতে ফেরেননি।”

প্রশাসনের প্রতি মানুষের আস্থা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন— তা বোরহান উদ্দিনকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণসহ প্রতিটি সেক্টরে ইউএনও রায়হানের কর্মদক্ষতা, সততা এবং নিবেদিতপ্রাণতা প্রশংসিত হয়েছে সর্বমহলে।

শীতের কনকনে রাতে শীতার্তদের ঘরে কম্বল পৌঁছে দেওয়া, ঘূর্ণিঝড়-বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থদের চিকিৎসায় সহায়তা, দরিদ্রদের আর্থিক সহায়তা—এসব কাজ করেছেন তিনি নিজের দায়িত্ব নয়, মানবতার টানে। তাই মানুষ তাঁকে ভালোবেসে ডাকতে শুরু করে— “মানবিক ইউএনও”।

সাচড়া ইউনিয়নের সিডু মিয়া বলেন, “অনেক দিন বেকার ছিলাম। ইউএনও স্যারের সহায়তায় ভ্যানগাড়ি পেয়েছি। এখন আয়-রোজগার করে পরিবার চালাতে পারব। আল্লাহ স্যারকে ভালো রাখুক।” টবগী ইউনিয়নের ঝন্টু মিয়া বলেন, “দোকান চালানোর মতো পুঁজি ছিল না। স্যার নতুন মালামাল দিয়ে দোকান সাজিয়ে দিয়েছেন। তাঁর জন্য আজীবন দোয়া থাকবে।”

সাচড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন মোল্লা বলেন, “ইউএনও রায়হান স্যার শুধু প্রশাসনিক কর্মকর্তা নন, ছিলেন মানুষের সংকটে ভরসার জায়গা। তাঁর রেখে যাওয়া দৃষ্টান্ত আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”

বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার বলেন, “দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে তিনি নিরলস পরিশ্রম করেছেন। প্রত্যন্ত গ্রামে গিয়ে শুনেছেন মানুষের কথা। তাঁর বিদায় বোরহানউদ্দিনের বড় শূন্যতা।”

সরকারি নির্দেশনা অনুযায়ী ইউএনও রায়হান উজ্জামান এখন বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে যাচ্ছেন। তবে তাঁর রেখে যাওয়া মানবতার আলো, কর্মদক্ষতা, সততা ও সেবার দৃষ্টান্ত বোরহানউদ্দিনের স্মৃতিতে থাকবে চিরস্থায়ী।

মানুষ বলছে— “তিনি যে আলো জ্বালিয়েছেন, তা কখনো নিভে যাওয়ার নয়।”

বোরহানউদ্দিনের আকাশে তিনি হয়ে থাকবেন সেই উজ্জ্বল নক্ষত্র, যার আলো মানুষকে পথ দেখাবে, সাহস দেবে, আর মনে করিয়ে দেবে—একজন প্রশাসকও হতে পারেন জনতার আপনজন।

উপজেলাবাসীরা দোয়া করে বলেন— “স্যার যেখানেই যান, যেন তাঁর মানবিকতা ও সৎকর্ম আরও ছড়িয়ে পড়ে। আল্লাহ তাঁকে ভালো রাখুন, শক্তি দিন, আরও বড় দায়িত্ব পালনের যোগ্যতা দান করুন।”

Economist/18November/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ