ভোলায় চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ: প্রাপ্তবয়স্ক অভিযুক্ত আটক।ভোলার চরফ্যাশনে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় আনচার (৪৫) নামে এক প্রাপ্তবয়স্ক পুরুষকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯ টার দিকে ছাত্রীর বাবার বাসা থেকে তাকে গ্রেফতার করে দক্ষিণ আইচা থানা পুলিশ।ভুক্তভোগী ও তার পরিবার এবং পুলিশ জানায়, ছাত্রী চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করেন। সে স্কুলে যাওয়ার পথে কথা বলার একপর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে আনচার। এরপর বুধবার রাত ৮টার দিকে ছাত্রীর বাবার বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন। ছাত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আনচারকে রাতে আটক করে সকাল ৯টার দিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মাদ্রাসার মাঠে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে অভিযুক্ত আনচারের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা অংশগ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আনচার পূর্বেও ২০২১ সালে পাশ্ববর্তী গ্রামের আলাউদ্দিনের মেয়ে আকলিমা বেগম নামে এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশ্বাসে একাধিক বার ধর্ষণ করেছিল। পরে আনচারের সাথে কিশোরী বিয়ে না হওয়ায় ওই কিশোরী বিষপান করে আত্মহত্যা করেন। কিশোরীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হলেও প্রভাবশালী মহলের কারণে পরিবার ন্যায় বিচার পাননি।
দক্ষিণ আইচা থানার (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা নেওয়া হয়েছে। আসামি আনচারকে আদালতে পাঠানো হয়েছে এবং ভিকটিম শিক্ষার্থীকে ডিএনএ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হবে।
Economist/20November/ZI/bhola