• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

লক্ষ্মীপুরে ৩ চাঁদাবাজকে আটক করলো- কোস্ট গার্ড

Kabir Ahmed Diplomatic Correspondent at the Economist
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে ৩ চাঁদাবাজকে আটক করলো- কোস্ট গার্ড লক্ষ্মী পুরের রামগতিতে কোস্ট গার্ড একটি বিশেষ অভি যান চালিয়ে ৩ জন চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয় তারা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র রামগতি থানাধীন আলেকজান্ডার লঞ্চঘাট ও মেঘনা নদীর বিভিন্ন নৌকা ও বাল্কহেড থেকে কিছুদিন যাবৎ বিআইড ব্লিউটিএ- এর নামে চাঁদা আদায় করে আসছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, ২৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন রামগতি ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে চাঁদাবাজির কাজে লিপ্ত অবস্থায় ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা রামগতি থানার স্থানীয় বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞা সাবাদে তারা স্বীকার করেছেন যে, ভুয়া রশিদ ব্যবহার করে বিভিন্ন নৌকা ও বাল্কহেড থেকে চাঁদা আদায় করা হচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ আবুল কাশেম-বিএন বলেন, “চাঁদাবাজি প্রতিরোধে ভবিষ্যতেও কোস্ট গার্ড এ ধরনের অভিযান চালিয়ে যাবে। কেউ অসাধু কার্যক্রমে লিপ্ত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করা।”

স্থানীয়রা জানিয়েছেন, নদী ও লঞ্চঘাট এলাকায় চাঁদাবাজি একটি দীর্ঘদিনের সমস্যা ছিল। কোস্ট গার্ডের এ ধরনের অভিযান স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে।

কোস্ট গার্ডের বিশেষ অভিযান এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রমাণ দেয়। তারা বলেছে যে, নদী পথে যাত্রী ও পণ্য পরিবহনকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখাই তাদের প্রধান উদ্দেশ্য।

Economist/26November/ZI/lokkipur


আরো বিভন্ন ধরণের নিউজ