• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠি-১আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক

বাঁধন রায়, ঝালকাঠি
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ঝালকাঠি-১আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক।আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন সম্প্রতি পদত্যাগ করা বিএনপির মালয়ে শিয়া কমিটির সহসমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ড. ফয়জুল হক।বুধবার (২৬ নভেম্বর ) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন প্রার্থী ড. ফয়জুল হক, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, জেলা শুরা সদস্য মাওলানা আবু বকর মো. সিদ্দিক, পৌর আমীর মাওলানা মনিরুজ্জামান, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার, রাজাপুর উপজেলা আমীর মাওলানা কবির হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি এনামুল হক।

জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, ড. ফয় জুল হক ইতিপূর্বে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে ছেন। জামায়াতের নিয়মানুযায়ী আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি জনপ্রিয় এবং সৎ ও দক্ষ মানুষ। সবদিক বিবেচনা করে ড. ফয়জুল হককে মনোনয়ন দেয়া হয়েছে। তিনি আরো জানান, বাংলাদেশের ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। তবে ৮দলীয় জোটের সাথে সমন্বয়ের কারণে প্রার্থী পরিবর্তন হতে পারে।

এ বিষয়য়ে ড.ফয়জুল হক বলেন,দাঁড়িপাল্লার মনোনয়ন পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত।আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার নেতৃত্বে জামায়াত ইসলামের নেতৃত্বে ডা.শফিকুর রহমান প্রধান মন্ত্রী হবেন।
Economist/28November/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ