• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাংবাদিক হামলাকারী আটক, বাকি আসামিদের ধরার অভিযান অব্যাহত

Tanzil Hossain, Bhola
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

সাংবাদিক হামলাকারী আটক, বাকি আসামিদের ধরার অভিযান অব্যাহত।ভোলার বোরহানউদ্দিনে জায়গাজমি নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনাটি ভিডিও ধারণের সময় কালের কন্ঠ পত্রিকার মাল্টি মিডিয়ার ভোলা জেলা সংবাদদাতা পরাণ আহসানের ওপর অতর্কিত হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্য তম আসামি এমরান হোসেন (২২)–কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল আনুমা নিক ১০  টায় উপজেলার সাচড়া ইউনিয়নে বিশেষ অভিযান পরি চালনা করে তাকে আটক করা হয়। বিষয়টি বোরহান উ  দ্দিন থানা পুলিশ নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্র জানায়, গত ২৭ সেপ্টেম্বর সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন শেষে সাংবাদিক পরাণ আহসান ভোলা সদরে ফির ছি লেন। ফেরার পথে তিনি বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনি য়নের দরুন বাজার এলাকায় পৌঁছালে জানতে পারেন যে জমিজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তিনি পরিস্থিতির ভিডিও ধারণের চেষ্টা করলে হঠাৎ করে হামলাকারী একটি সংঘবদ্ধ দল তার ওপর চড়াও হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজ হাওলাদারের নির্দেশে স্থানীয় যুবলীগ নেতা কামাল হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জামাল হাওলাদার, মোসা. শিখা, ছাত্রলীগ (সন্ত্রাসীকর্মী) রবিন, দলু হাওলাদার ও এমরানসহ আরও কয়েকজন দাও লাঠিসোটা নিয়ে সাংবাদিক পরাণ আহসানের ওপর আক্রমণ চালায়। এ সময় তিনি নিজেকে গণমাধ্যম কর্মী পরিচয় দিলেও হামলা কারীরা আরও ক্ষিপ্ত হয়ে অশালীন নোংরা ভাষায় গালিগালাজ করে এবং তাকে এলোপাতারি মারধর করেন। হামলার এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধাক্কা দিয়ে পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে হামলাকারীরা আবারো তার ওপর হামলার উদ্দেশ্যে এগিয়ে আসে এবং সাংবাদিকের ব্যব হৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। ঘটনাটি মাত্রাতিরিক্ত গুরুতর হয়ে ওঠায় সেদিন রাতেই সাংবাদিক পরাণ আহসান বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭–৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে হামলাকারীদের গ্রেফতারে পুলিশ তৎপরতা বাড়ায়।

আসামি গ্রেফতারের বিষয়ে সাংবাদিক পরাণ আহসান সন্তোষ প্রকাশ করে বলেন, “আমার ওপর ঘটে যাওয়া নৃশংস ঘটনায় আমি নিজেই বাদী হয়ে মামলা করি। পুলিশ শুরু থেকেই আমাকে আশ্বস্ত করেছিল। আজ বৃহস্পতিবার ভোর থেকে অভিযান চালিয়ে অন্যতম মূলহোতা এমরানকে আটক করতে সক্ষম হয়েছে, যা আমাকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। আশা করছি বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতার করা হবে।”

এদিকে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান বলেন, “গ্রেফতারকৃত আসামি এমরান হোসেনকে যথাযথভাবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ভোলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্যও আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তারা মনে করছেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। একইসঙ্গে সাংবাদিক পরাণ আহসানের ওপর হামলার ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তির দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।

Economist/28November/ZI/Crime


আরো বিভন্ন ধরণের নিউজ