• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ক্ষমতার হুংকারে সাংবাদিকতা রুদ্ধ: বোরহানউদ্দিন থানায় ওসি মনিরুজ্জামানের বিতর্কিত ভূমিকা

Tanzil Hossain, Bhola
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

ক্ষমতার হুংকারে সাংবাদিকতা রুদ্ধ: বোরহানউদ্দিন থানায় ওসি মনিরুজ্জামানের বিতর্কিত ভূমিকা।গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পুলিশ প্রশাসন জনগণের সেব— এটাই সংবিধান সম্মত প্রত্যাশা ও রাষ্ট্রীয় অঙ্গীকার। কিন্তু ভোলার বোরহান উদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরু জ্জামা নের সাম্প্রতিক ২৯ ডিসেম্বর, সোমবার, দুপুর ১ ঘটিকার আচরণ সেই মৌলিক নীতির সঙ্গে শুধু সাংঘ র্ষিক নয়, বরং তা নতুন বাংলাদেশের চেতনাকেও প্রশ্নের মুখে ফেল ছে।গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। জন স্বার্থে তথ্য জানার অধিকার যেমন সাংবাদিকদের রয়েছে, তেমনি সেই তথ্য সরবরাহ করা প্রশাসনের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। অথচ বোরহানউদ্দিন থানায় ঘটে যাওয়া একাধিক গুরুত্ব পূর্ণ ঘটনায় সাংবাদিকরা তথ্য জান তে চাইলে সংশ্লিষ্ট থানার ওসির কাছ থেকে সহযো গিতার পরিবর্তে হুংকার, দম্ভ ও ভয়ভীতিমূলক আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

একাধিক গণমাধ্যমকর্মী জানান, ঘটনার সত্যতা যাচাই ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বার্থে প্রশ্ন করলেই ওসি মনিরু জ্জা মান উল্টো হুমকিসূচক ভাষায় কথা বলেন এবং তথ্য দিতে অস্বীকৃতি জানান। এই আচরণ অনেকের কাছেই অতীতের কর্তৃত্ববাদী শাসনামলের স্মৃতি ফিরিয়ে আনছে। প্রশ্ন উঠছে— নতুন বাংলাদেশে কি এখনও “হাসিনা কায়দা”র মতো ক্ষমতার দাপট চলবে? এখানেই শেষ নয়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষ দর্শী দের অভিযোগ, থানার অভ্যন্তরে প্রকাশ্যে নিজের অধস্তন পুলিশ সদস্য এমনকি ব্যক্তিগত বডিগার্ডের সঙ্গেও ‘তুই-তাগা রি’ করে অসম্মানজনক ভাষায় কথা বলেন ওসি মনিরু জ্জা মান। একজন থানার প্রধানের এমন আচরণ শুধু ব্যক্তিগত রুচির অভাব নয়; এটি পুরো পুলিশ বাহিনীর শৃঙ্খলা, পেশা দা রিত্ব ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে।

ভোলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকরা জানান, “প্রশ্ন করা যদি অপরাধ হয়, তাহলে সাংবাদিকতা করা অসম্ভব হয়ে পড়বে। তথ্য চাওয়ায় যদি হুমকি আসে, তবে সেটা সরাসরি সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত।”

জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর ভোলা জেলা কমি টির নেতৃত্ববৃন্দরা বলেন, “সমালোচনা মানেই শত্রুতা নয়। প্রশাসনকে জবাবদিহির আওতায় আনাই সাংবাদিকদের দায়ি ত্ব। কিন্তু এখানে আমরা দেখছি ভয় দেখিয়ে সত্য আড়াল করার চেষ্টা।”

একজন জ্যেষ্ঠ সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ আমরা বিব্রত, লজ্জিত। থানায় ঢুকলে মনে হয় সাংবাদিক নই, যেন অপরাধী।”

এ বিষয়ে ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার বলেন, “গণমাধ্যমের সঙ্গে পেশাদার ও শালীন আচরণ পুলিশ কর্মকর্তাদের অবশ্যই বজায় রাখতে হবে। কোনো কর্মকর্তার আচরণ নিয়ে অভিযোগ এলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। কেউ আইন বা আচরণবিধির ঊর্ধ্বে নয়।” তিনি আরও বলেন, “পুলিশ জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গা। সেই বিশ্বাস নষ্ট হয়— এমন কোনো আচরণ গ্রহণযোগ্য নয়।”

সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, একজন কর্মকর্তার একক আচরণ যদি সময়মতো সংশোধন না করা হয়, তাহলে তার দায় পুরো পুলিশ বাহিনীকে বইতে হবে। যা আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনের প্রতি জনগণের আস্থার জন্য মারাত্মক ক্ষতিকর।

নতুন বাংলাদেশে জনগণ হুংকারের পুলিশ নয়, চায় জনতার পুলিশ। ভয় নয়— বিশ্বাসের প্রশাসন। তথ্য চেপে রেখে, সাংবাদিককে ভয় দেখিয়ে সত্য চাপা দেওয়া যায় না— ইতিহাস বারবার সেটাই প্রমাণ করেছে।

এখন সময় এসেছে— বোরহানউদ্দিন থানায় ক্ষমতা কীভাবে প্রয়োগ হচ্ছে, গণমাধ্যমের সঙ্গে আচরণ কেমন— তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট করার। নচেৎ প্রশ্ন থেকেই যাবে, আর সেই প্রশ্নই হয়ে উঠবে সবচেয়ে বড় অভিযোগ।

Economist/1January/ZI/Borhan


আরো বিভন্ন ধরণের নিউজ