নৌ-পুলিশের অভিযানে মেঘনায় জলদস্যুদের কবল থেকে উদ্ধার চার জেলে।ভোলার বোরহানউদ্দিন উপজেলার হা কিমু দ্দিন এলাকায় মেঘনা নদীতে মাছ ধরার সময় জলদ স্যুদের হাতে অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। টানা অভিযানের মাধ্যমে মঙ্গলবার (১৩ জানুয়ারি ) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার তুলা তলী ঘাট সংলগ্ন নৌ এলাকা থেকে তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে বোরহানউদ্দিন থানাধীন ৮ নম্বর ওয়া র্ডের পক্ষিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরছিলেন ওই জেলেরা। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন জলদস্যু একটি জে লে নৌকায় অতর্কিত হামলা চালিয়ে চার জেলেকে অপহর ণ করে নিয়ে যায় এবং পরে তাঁদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।
ঘটনার খবর পাওয়ার পর সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লা, পিপিএম-এর নেতৃত্বে মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল তাৎক্ষণিকভাবে নিরবচ্ছিন্ন উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে মঙ্গলবার সকালে অপহৃত চার জেলেকে উদ্ধার করতে সক্ষম হয় নৌ-পুলিশ।
উদ্ধারকৃত জেলেরা হলেন মো. মহিউদ্দিন মাতব্বর (৪০), পিতা মৃত সিদ্দিক মাতব্বর, জয়া গ্রাম, গঈাপুর ইউনিয়ন; মো. সবুজ (২২), পিতা মো. দ্বীন ইসলাম, দালালপুর গ্রাম, টবগী ইউনিয় নের ৬ নম্বর ওয়ার্ড; মো. বজলু মাঝি (৩৮), পিতা মো. মোতা হার, দালালপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ড এবং মো. শরীফ (৩০), পিতা মো. কামাল মাঝি, দালালপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ড। তাঁরা সবাই বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা।
বোরহানউদ্দিনের মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপে ক্টর সনাতন চন্দ্র সরকার গণমাধ্যমকে জানান, উদ্ধারকৃত জে লেদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত জলদস্যুদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যা হত রয়েছে। পাশাপাশি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এদিকে নৌ-পুলিশের এই সফল অভিযানে স্থানীয় জেলেরা স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের মতে, নদীপথে নিয়মিত টহল ও কঠোর অভিযান অব্যাহত থাকলে জলদস্যুতার মতো অপরাধ অনেকাংশেই কমে।
Economist/14January/ZI/bhola