• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মধ্যরাতে ভোলার উত্তর বাপ্তায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Tanzil Hossain , Bhola
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মধ্যরাতে ভোলার উত্তর বাপ্তায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।ভোলায় মাদক পাচার ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৯ জানুয়ারি বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ১২টায় কোস্ট গার্ড বেইস ভোলা এবং পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন উত্তর বাপ্তা সংলগ্ন এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকেই উক্ত মাদকসহ ১ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আটককৃত মাদক কারবারির নাম মোঃ তোফায়েল আহম্মেদ (৩৬)। তিনি মোঃ আমির হোসেন ও মোছাঃ বিনু বেগমের সন্তান। তার বাড়ি ভোলা জেলার ভোলা সদর থানার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুন্দরখালী গ্রামে।

মিডিয়া কর্মকর্তা, কোস্ট গার্ড দক্ষিণ জোন মোঃ আবুল কাশেম লেফটেন্যান্ট বিএন মিডিয়া কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেশের উপকূলীয় অঞ্চলসহ ভোলা জেলায় মাদক পাচার ও মাদক ব্যবসা সম্পূর্ণরূপে নির্মূলে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার ও নিয়মিতভাবে অব্যাহত রাখবে।

Economist/29January/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ