• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দাঁড়িপাল্লার সমর্থনে খাগড়াছড়িতে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল

Kabir Ahmed diplomatic Correspondent desk at The Economist
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

দাঁড়িপাল্লার সমর্থনে খাগড়াছড়িতে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল।দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী এডভো কেট এয়াকুব আলী চৌধুরীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (১ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় খাগড়াছড়ি গেইট এলাকা থেকে গণ মিছিলটি শুরু হয়ে শহরের চেঙ্গী স্কোয়ার ও শাপলা চত্বর প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

ত্রিপুরা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চন্দ্রিনাথ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চাইথোয়াই মারমা, লিসি ত্রিপুরা এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, দাঁড়িপাল্লা বিজয়ী হলে পাহাড়ে বসবাসকারী সকল সম্প্রদায়ের শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত হবে।

বক্তারা অভিযোগ করে বলেন, গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতায় থাকলেও তারা শুধু নিজেদের দলীয় নেতাকর্মীদের স্বার্থ রক্ষা করেছে, খেটে খাওয়া পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

গণমিছিলে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা নেচে-গেয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন, এতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

Economist/1February/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ