• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রথম বর্ষা নিক্ষেপে জাতীয় পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে ঝালকাঠির মেয়ে ফারজানা আক্তার , বিদ্যালয়ে সংবর্ধিত

Badhon Roy, Jalokati
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

এই প্রথম বর্ষা নিক্ষেপে জাতীয় পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে ঝাল কাঠির মেয়ে ফারজানা আক্তার , বিদ্যালয়ে সংবর্ধিত। এই প্রথম বর্ষা নিক্ষেপে জাতীয় পর্যায়ে শীত কালীন ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে ঝালকাঠির মেয়ে ফারজানা আক্তার । ফারজানা আ ক্তা  র ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর মনোহরপুর গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমানের কন্যা । ফারজানা আক্তার ছোট বেলা থেকে অদম্য প্রতিভার অধিকারী শত পরিবারিক সমস্যার মধ্যে তার এই বর্ষা নিক্ষেপের প্রতিভাটি আটকে রাখা যায় নি । অদম্য লক্ষ্যই তার এই প্রতিভাকে আরো বিকশিত করে । সে উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে সেখান থেকে বিভাগীয় পর্যায় সর্বশেষ জাতীয় পর্যায়ে প্রত্যকেটি ধাপেই সে তার প্রতিভাকে অত্যন্ত দক্ষতার সাথে প্রমাণ করতে সক্ষম হয়েছে । ফারজনা আক্তারে পিতা মোঃ মোস্তাফিজুর রহমান পেশায় একজন দরিদ্র কৃষক । তিনি সন্তনের এ জাতীয় পর্যা য়ে পুরস্কার অর্জনে আনন্দে তিনি আত্মহারা। তিনি বলেন শত পারিবারিক সমস্যা এবং প্রতিকূলতা থা কা সত্তে¡ ও তার মেয়ের এ অদম্য প্রতিভা আটকে রাখা যায় নি । ফারজানা আক্তার ঝালকাঠি জেলার রাজাপুরের মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ।

তার বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ তাকে সমর্থন দিয়েছেন । বিশেষ করে এই বিদ্যালয়ের নতুন ক্রীড়া শিক্ষক রাজীব পাল । প্রত্যেকটি ধাপেই মাঠে থেকে ফারজনা আক্তারেকে দিকনির্দেশনা দিয়ে বেশ মনোবল জুগিয়েছেন যাতে করে ,ফারজনা আক্তার নির্ভয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। বিদ্যালয়ের নতুন এই ক্রীড়া শিক্ষক রাজীব পাল নিজেও একজন ভালো ক্রীড়াবিদ । ঝালকাঠি জেলার বিভিন্ন পর্যায়ে বয়স ভিত্তিক ও বিভাগীয় পর্যায়ে ক্রিকেটে বেশ সুনামের সাথে খেলাধুলা করছেন । রাজীব পাল বলেন বাংলাদেশ একটি সম্ভবনাময় দেশ । এখানে সারাদেশে ফারজানার মতো অসংখ্য প্রতিভা আছে দরকার শুধু একটু সঠিক দিক নির্দেশনা ফারজানার চেষ্টা তাকে আলোকিত করেছেন তাই তিনি শিক্ষক হিসেবে তার নৈতিক দায়িত্ব থেকে ফারজানাকে সহযোগিতা করেছেন যাতে করে ফারজনার মতো প্রতিভা হারিয়ে না যায় ।

মঙ্গলবার বিদ্যালয়ে ফারজানাকে সংবর্ধনা দেয়া হয় । বিদ্যালয়ে এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন বলেন তার স্কুলের শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনে জন্য আনন্দিত। তিনি তার মনের আনন্দ প্রকাশ করে বলেন ফারজানার কারনে আমার ছোট প্রতিষ্ঠান আজ জাতীয় পর্যাযে বড় কৃতিত্বের জায়গায় অবস্থান নিয়েছে। ফারজানাকে দেখে আরো অনেকে উৎসাহিত হবে । তিনি এ সফলতার সাথে যুক্ত তার প্রতিষ্ঠানের অভিভাবক এবং শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Economist/4February/ZI/sports


আরো বিভন্ন ধরণের নিউজ