• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি আটক, ইয়াবা ও গাঁজা জব্দ

Tanzil Hossain , Bhola
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি আটক, ইয়াবা ও গাঁজা জব্দ।ভোলা সদর থানার দক্ষিণ চরনোয়াবাদ এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা  হয়েছে। গতকাল, ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা ৭ ঘটিকার সময়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা।অভিযানকালে তল্লাশি করে প্রায় ৫৯ হাজার টাকার ৩০ পিস ইয়াবা, ১ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ৩,৯৫০ টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরু দ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে।

আটককৃতরা হলেন চরশিবলি গ্রামের আনসারের ছেলে, কবির হোসেন এবং চর সামাইয়ার কাঞ্চন মিজির ছেলে, সোলাইমান।কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মোঃ আবুল কাশেম (বিএন) প্রেসবিজ্ঞপ্তিতে জানান, “এ ধরনেরমাদক বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তরুণ প্রজন্মকে মাদকবিরোধী সমাজ গঠনে সচেতন করতে আমাদের অভিযান নিয়মিত চালানো হচ্ছে। মাদক পাচারকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।”

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে নিয়মিত অভিযান চালানো হবে।
Economist/4February/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ