• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ভোলায় পথচারী ও দরিদ্র রোজাদারদের মুখে হাসি

Tanzil Hossain , Bhola
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ভোলায় পথচারী ও দরিদ্র রোজাদারদের মুখে হাসি।পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলা শহরে অসহায় ও পথচারী রোজাদারদের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কেজান মার্কেটের সামনে সংস্থার আয়োজনে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে পথচারী, শ্রমজীবী ও নিম্নআয়ের রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, রমজানের পবিত্রতা ও তাৎপর্য সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আমেনা খানম বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। আমরা চাই সমাজের অসহায় রোজাদাররা সম্মানের সাথে ইফতার করতে পারে। আমাদের এ ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

সংস্থার প্রধান উপদেষ্টা মোঃ হারুন অর-রশিদ বলেন, “আমরা সবসময় মানবিক কার্যক্রমে বিশ্বাসী। সমাজের বিত্তবানদের উচিত এমন মহৎ উদ্যোগে এগিয়ে আসা। আশা করি, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”

সংস্থার অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। সুশৃঙ্খলভাবে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং উপস্থিত রোজাদাররা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ও ভোলাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার দপ্তর সম্পাদক মোঃ বাপ্পি, মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান, অর্থ সম্পাদক মোঃ নাহিম, ভোলা সদর উপজেলার কমিটি সভাপতি মোঃ ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার ফারিয়া, সাংগঠনিক সম্পাদক মোহনা, অর্থ সম্পাদক জাকিয়া সুলতানা আইভি, মহিলা বিষয়ক সম্পাদক পাপড়ি আক্তার সোনিয়া, কার্যনির্বাহী সদস্য বিবি ফাতেমা সীমা, সোনিয়া আক্তার ফারজানা, বর্ষা ও নাসরিন আক্তার প্রমূখ।

রমজানের পবিত্রতায় মানবতার বার্তা পৌঁছে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংস্থাটি এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

Economist/23February/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ