• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নিরাপদ ও দক্ষ চালক গড়ে তুলতে ভোলায় ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

Tanzil Hossain, Bhola
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিরাপদ ও দক্ষ চালক গড়ে তুলতে ভোলায় ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা।অটোরিক্সা চালকদের দক্ষতা বৃদ্ধি, সড়ক নিরাপত্তা সচেতনতা এবং পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে ভোলায় একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অদ্য বৃহস্পতিবার (১৮ জুন) ভোলা শহরের যোগীরঘোল এলাকায় অবস্থিত ব্র্যাকের প্রধান কার্যালয়ে BRAC Microfinance-এর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় ভোলা শহরের বিভিন্ন অঞ্চল থেকে অটোরিক্সা চালকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রশিক্ষকরা সড়ক আইন, ট্রাফিক সিগন্যাল মানা, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপদ ড্রাইভিং কৌশল এবং যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তারা জানান, একজন দক্ষ চালক শুধু যানবাহন চালান না, বরং তিনি যাত্রী নিরাপত্তা ও সড়ক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দায়িত্ব পালন করেন। দুর্ঘটনা কমাতে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত গাড়ির ফিটনেস বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপও করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ আব্দুল মালেক জমাদ্দার বলেন, “অটোরিক্সা চালকরা আমাদের স্থানীয় পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাদের দক্ষতা, শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা চালকদের পেশাগত জ্ঞান বৃদ্ধি করার পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, “সড়ক নিরাপত্তা শুধু আইন মানার বিষয় নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। একজন চালক যত বেশি সচেতন হবেন, ততই দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে। এই আয়োজনের মাধ্যমে চালকরা আরও দায়িত্বশীল হয়ে উঠবেন এবং নিরাপদ পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।”

এসময় তিনি প্রশিক্ষণ কর্মশালাকে সময়োপযোগী ও বাস্তবমুখী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ চালকদের দক্ষতা আরও বৃদ্ধি করবে এবং পরিবহন খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।

আয়োজনে উপস্থিত ছিলেন, বিডিসি হাফিজুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মোঃ কামরুজ্জামান, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক মোঃ গোলাম মোর্শেদ, এলাকা ব্যবস্থাপক (দাবি) রঞ্জন দেবনাথ এস এস বিডিইউ মোঃ শাহিন রেজা, লিড জেনারেশন ননীগোপাল দেবনাথ। আমন্ত্রণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার ভোলা জেলা সংবাদদাতা মোঃ হারুন অর-রশিদ, দ্য ইকোনমিস্ট-এর ভোলা জেলা সংবাদদাতা তানজিল হোসেন’সহ অফিসের কর্মকর্তাবৃন্দগণ।

এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ২৭ জন অংশগ্রহণকারী চালকরা প্রশিক্ষণ কর্মশালাকে সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর উদ্যোগ হিসেবে অভিহিত করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Economist/18 June/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ