• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হোটেল আলাউদ্দিন ও নূর জাহানকে ১১ হাজার টাকা অর্থদণ্ড দিল মোবাইল কোর্ট

Tanzil Hossain, Bhola
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

হোটেল আলাউদ্দিন ও নূর জাহানকে ১১ হাজার টাকা অর্থদণ্ড দিল মোবাইল কোর্ট।ভোলা শহরের দুটি খাবার হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অদ্য মঙ্গলবার (২৩ জুন) ভোলা শহরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল।অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন, ভোলা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন এবং ভোলা পৌরসভা ভিডিপির ইনচার্জ মো. আরিফ হোসেন উপস্থিত থেকে সহযোগিতা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে শহরের হোটেল আলাউদ্দিন ও নূর জাহান হোটেল পরিদর্শন করা হয়। এ সময় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪, ধারা ১৯ আইন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে অনিয়ম পাওয়ায় হোটেল আলাউদ্দিনকে ১ হাজার টাকা এবং নূর জাহান হোটেলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য পরিবেশ নিশ্চিতকরণ এবং হোটেল-রেস্তোরাঁগুলোতে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তবে ভোলার সচেতন মহলের জোরালো দাবি—যেসব হোটেল ও রেস্তোরাঁয় প্রতিদিন অসংখ্য মানুষ খাবার গ্রহণ করেন, সেসব প্রতিষ্ঠানে নিয়মিত ও কঠোর মনিটরিং নিশ্চিত করা এখন সময়ের দাবি। জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের অবহেলা বা আপস চলতে পারে না। অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের খাদ্য, মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার এবং লাইসেন্সবিহীন ব্যবসার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত অভিযান পরিচালনা করে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

Economist/24June/ZI/bhola

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ