শিশু তুলি ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার, রিমান্ডে নিতে আবেদন পুলিশের।ভোলার সদর মডেল থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে চাঞ্চল্যকর শিশু তুলি ধর্ষণ মামলার প্রধান এজাহারনামীয় আসামি মোঃ শাহ্ জামালকে (৫০) গ্রেফতার করা হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদনসহ আদালতে সোপর্দ করেন।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুন দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালী এলাকার একটি বসতঘরে ৪ বছর ৯ মাস বয়সী শিশু তুলি ধর্ষণের শিকার হয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত ১৮ জুন ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলাটির এফআইআর নম্বর-৫১ এবং জিআর নম্বর-৩৯৭/২৬।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, পিপিএম এবং ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্তে কাজ করে।
পরবর্তীতে র্যাব-৮ ও র্যাব-১৫ এর সহযোগিতায় গত ২৩ জুন দুপুর ১টা ৩৫ মিনিটে বান্দরবান পার্বত্য জেলার সদর থানাধীন বালাঘাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলার প্রধান এজাহারনামীয় আসামি মোঃ শাহ্ জামালকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত শাহ্ জামাল ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালী এলাকার ৩ নং ওয়ার্ডের মোঃ কাঞ্চনের এর ছেলে।পরে গত ২৪ জুন বিকেল ৫টা ১৫ মিনিটে ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) পল্লব কান্তি সরকার গ্রেফতারকৃত আসামিকে নিয়ে ভোলা সদর মডেল থানায় হাজির হন।পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি ভোলা জেলার পুলিশ সুপার নিবিড়ভাবে তদারকি করছেন। বলেও জানান তারা।
Economist/10August/ZI/bhola