বালুখেকোদের বিরুদ্ধে মনপুরায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে, আটক- ৫/ভোলার মনপুরায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১টি ড্রেজার ও ১টি বাল্কহেডসহ ৫ জন বালু উত্তোলনকারীকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। অদ্য বুধবার (১২ আগস্ট) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে ভোলার মনপুরা থানাধীন নিজাম মিয়ার ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরা। অভিযান চলাকালীন সময় ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ১টি ড্রেজার ও ১টি বাল্কহেডসহ ৫ জন বালু উত্তোলনকারীকে আটক করতে সক্ষম হন কোস্ট গার্ড দক্ষিণ জোন।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদীতীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন
Economist/13August/ZI/bhola