• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শিক্ষার্থীদের হাতে বৃক্ষচারা তুলে দিলেন কাউন্সিলর প্রার্থী: হিরণ

Tanzil Hossain, Bhola
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের হাতে বৃক্ষচারা তুলে দিলেন কাউন্সিলর প্রার্থী: হিরণ।ভোলা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের আগামীর সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শহিদুল ইসলাম হিরণের উপস্থিতিতে আল-ইহ্সান একাডেমিতে মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় আল-ইহ্সান একাডেমি প্রাঙ্গণে এ মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোঃ শহিদুল ইসলাম হিরণ বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুন্দর ও মানবিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি নৈতিকতা, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করা অত্যন্ত জরুরি। একটি গাছ শুধু পরিবেশকে রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করে। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যা করা।”

তিনি আরও বলেন, “মা হচ্ছেন সন্তানের প্রথম শিক্ষক। একজন সন্তানকে সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” মা সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় আয়োজক ও আল-ইহ্সান একাডেমির শিক্ষকবৃন্দরা বলেন, শিক্ষার সঙ্গে পরিবেশ সচেতনতার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। বৃক্ষ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ সৃষ্টি হবে বলেও উক্ত আয়োজনে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে আল-ইহ্সান একাডেমির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হয়।

Economist/9September/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ