• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রাড্ডা ভাঙচুর-দখলের ঘটনায় জড়িতদের বিচারে গড়িমসি নয়: যুব ফেডারেশন

Tanzil Hossain, Bhola
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাড্ডা ভাঙচুর-দখলের ঘটনায় জড়িতদের বিচারে গড়িমসি নয়: যুব ফেডারেশন।মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা ভাঙচুর ও দখলের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারে কোনো গড়িমসি চলবে না বলে দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফেডারেশন।বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব জাহিদ সুজন। অদ্য ২৬ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ে এক যুক্ত বিবৃতিতে মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা ভাঙচুর ও দখলের ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ অবিলম্বে হামলা, ভাঙচুর ও দখলের সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা ভাঙচুর ও দখলের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারে কোনো গড়িমসি চলবে না। সংঘবদ্ধ দখলদারি কর্মকাণ্ড সমাজে আইনের শাসনের পরিপন্থী। এই ঘটনায় জড়িতদের বিচার না করতে পারলে দখলদারদের দৌরাত্ম্য আরও বৃদ্ধি পাবে। দঙ্গলবাজি, হামলা, ভাঙচুর, ছিনতাই, ডাকাতিসহ সব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দৌরাত্ম্য থামাতে না পারলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না।

তারা বলেন, ’২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম জনআকাঙ্ক্ষা ছিল সমাজ থেকে এসব নৈমিত্তিক অপরাধমূলক কর্মকাণ্ড দূর করা। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি আহ্বান, অবিলম্বে সারাদেশে জননিরাপত্তা জোরদার করুন। সকল সেবাদানকারী প্রতিষ্ঠানে বিনা হয়রানিতে জনসেবা নিশ্চিত করতে তদারকি ব্যবস্থা ও জবাবদিহিতা জোরদার করুন।

যুব ফেডারেশনের আহ্বায়ক গোলাম মোস্তফা বলেন, আমরা জানি, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি ১৯৭৪ সাল থেকে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষদের মাতৃ ও শিশুসেবাসহ শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে। রাড্ডা ভাঙচুর ও দখলের মাধ্যমে হাজার হাজার মানুষের অল্প টাকায় সেবা পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হলো। রাড্ডা দখলের মাধ্যমে অপরাধীরা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো দুঃসাহস দেখিয়েছে। অপরাধীরা বিএনপি হোক বা যে দলেরই হোক না কেন, গণবিরোধী এসব সংঘবদ্ধ অপরাধকর্ম প্রতিহত করতেই হবে।

তিনি আরও বলেন, ভাঙচুর ও দখল করে যেহেতু সাইনবোর্ড টানিয়েছে, সেহেতু অপরাধীরা প্রাথমিকভাবে চিহ্নিত। এখন অবিলম্বে তাদের আইনত বিচারের আওতায় আনা পুলিশের কাজ। দখলবাজ, দঙ্গলবাজ, দুর্নীতিবাজ, হামলাকারী ও ডাকাতদের দল থেকে এবং সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করে পাড়া থেকে মন্ত্রণালয় পর্যন্ত শৃঙ্খলা, জনসেবা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠা করতে হবে।

Economist/27September/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ