• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জনপ্রিয় নাট্য অভিনেতা অপূর্বের শারীরিক অবস্থার অবনতি, প্রয়োজন প্লাজমা

বিডিনিউজ ইউরোপ ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

জনপ্রিয় নাট্য অভিনেতা অপূর্বের শারীরিক অবস্থার অবনতি, প্রয়োজন প্লাজমা

ছোট পর্দার জনপ্রিয় নাট্য অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর শারীরিক অবস্থা আবার খারাপ হয়েছে।চিকিৎসকেরা জানিয়েছেন, প্লাজমা লাগবে। নাট্য পরিচালক মিজানুর রহমান আরিয়ান এ বিষয়টি নিশ্চিত করেন।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, অপূর্বর বুকের সিটি স্ক্যান প্রতিবেদন হাতে পেয়েছেন চিকিৎসকেরা। তাতে দেখা গেছে, করোনায় তাঁর ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়েছে।

করোনায় আক্রান্ত অপূর্বকে শুরুতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হলেও গতকাল বুধবার বিকেলে তাকে কেবিনে নেওয়া হয়। তার শরীর এখনো দুর্বল। তিন দিন পর ল্যাব রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলে জানালেন আরিয়ান।

নাট্য নির্মাতা শিহাব শাহীন বলেন, অপূর্বর জন্য ‘এ পজিটিভ’ প্লাজমা লাগবে। গত ২ সপ্তাহের মধ্যে যারা করোনামুক্ত হয়েছেন তাদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। এরপর কোভিড-১৯ পরীক্ষা করা হয়। ২ নভেম্বর ফল পজিটিভ আসে। তার শরীরিক অবস্থার অবনতি হলে গতকাল (৩ নভেম্বর) বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় অপূর্ব কে।

বিডিনিউজ ইউরোপ /৫ নভেম্বর / বার্তা বিভাগ


আরো বিভন্ন ধরণের নিউজ