• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নারী নেত্রী লায়লা শাহ্’, জন্মদিনে বিভিন্ন মহলের শুভেচ্ছা জ্ঞাপন

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি
আপডেট : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

সবার ভালোবাসায় অনুপ্রাণিত নারী নেত্রী লায়লা শাহ্’, জন্মদিনে বিভিন্ন মহলের শুভেচ্ছা জ্ঞাপন

জন্মদিনে বন্ধু, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ইতালী প্রবাসী বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব নারী নেত্রী মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালীর সম্মানিত সভাপতি লায়লা শাহ্।

সবার কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে ভীষণভাবে অনুপ্রাণিত এই নেত্রী। বুধবার প্রবাস কন্ঠ পত্রিকা সম্পাদক মিনহাজ হোসেনের সঙ্গে আলাপে জানালেন তাঁর এই অনুভূতির কথা।

বুধবার ৩ ফেব্রুয়ারি নারী নেত্রী লায়লা শাহ্’র জন্মদিন। এই দিনে ঢাকা গাজীপুরে জন্মগ্রহণ করেন তিনি। এই নেত্রীর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রিয় সহকর্মীদের সঙ্গে নিজেদের ছবি দিয়ে অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

লায়লা শাহ্ বলেন, ‘জন্মদিন উপলক্ষে পরিবার আত্মীয়-স্বজন পরিচিত-অপরিচিত বন্ধু-শুভাকাঙ্খিরা ও সহকর্মীরা মোবাইলে মেসেজ পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুকে বন্ধুরা খুব সুন্দর কথার মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছেন। সবাই যে আমাকে এখনো এতটা ভালোবাসেন তার প্রমাণ আবারও পেলাম। যাঁরা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। জন্মদিনে সবার কাছে চাইব, আমি যেন আগামীতে আমাদের সামাজিক সংগঠন মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালী তথা আমার ব্যাক্তিগত পক্ষ থেকে দেশে প্রবাসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহযোগিতায় পাশে দাঁড়াতে পারি সবাই আমার জন্য যেন সেই দোয়া করেন।

জন্মদিনের শুরুটা কেমন ছিল জানতে চাইলে মিনহাজ হোসেন কে লায়লা শাহ্ বলেন, ‘ওই যে বললাম, অনেক সুন্দর সুন্দর শুভেচ্ছাবার্তা পেয়েছি। পাশাপাশি আমার নিজ বাসভবনে রাত ১২টা ১ মিনিটে আমার আদরের একমাত্র মেয়ে মিলভা শাহ্’র উদ্দোগে পারিবারিকভাবে কেক কাটা সহ একটু বিনোদনের আয়োজন ছিলো। এর বাইরে বাকিটা অন্যদিনের মতো।

উল্লেখঃ লায়লা শাহ্ ইতাল বাংলা সম্মনয় ও উন্নয়ন সমিতি চেয়ারম্যান শাহ মোঃ তাইফুর রহমান ছোটন এর সহধর্মিণী। দাম্পত্য জীবনে বর্তমানে তিনি ইতালীতে ১ মেয়ে ও স্বামীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন।

একনজরে লায়লা শাহঃ লায়লা ফ্যাশনের সত্বধিকারী, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশ এসোসিয়েশন ইতালী শাখার সভাপতি, ইতালী বাংলা সম্মনয় ও উন্নয়ন সমিতি সহ সভাপতি, বৃহত্তর ঢাকা সমিতি ইতালী উপদেষ্টা, মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালী সভাপতি, এছাড়াও অসংখ্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। অগ্রগামী নারী হিসেবে ইতালী সহ ইতালীর বাইরের দেশে কয়েকবার সম্মাননা পদক লাভ করেছেন।
বিডিনিউজ ইউরোপ /৪ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ