• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পরিবর্তিত হচ্ছে গ্রিসের রেসিডেন্স কার্ড(স্মার্ট কার্ড)

মোহাম্মদ অলিউর রাফি অভিবাসন বিশেষজ্ঞ
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

পরিবর্তন করা হচ্ছে গ্রিসের রেসিডেন্স কার্ড(স্মার্ট কার্ড)

ইউরোপীয় ইউনিয়নের নতুন রেগুলেশন (ইইউ) ১৯৫৪/২০১৭কার্যকর করার লক্ষ্যে, ইইউ জুড়ে আবাসনের অনুমতি প্রবর্তনের জন্য বিভিন্ন দেশ তাদের কার্যক্রম শুরু করেছে।

সেই লক্ষ্যে গ্রীস আশ্রয় ও অভিবাসন মন্ত্রণালয় এবং হেলেনিক পুলিশ সদর দফতরের সহযোগিতায় ২০২০ সালের নভেম্বরের গোড়ার দিকে গ্রীসের আগের রেসিডেন্স কার্ড পরিবর্তন করে দেওয়া হবে নতুন ইলেকট্রনিক কার্ড যা তৃতীয়-দেশের নাগরিকরা পাবে।(যারা আইনগতভাবে গ্রিসে বৈধ বসবাস করছেন)

নতুন এই ইলেকট্রনিক কার্ডে বিদ্যমান নথি সমূহ প্রতিস্থাপন করা হবে এবং এতে নতুন কিছু সুরক্ষা বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে এই কার্ডে জালিয়াতি না করা যায়।

নতুন আবাসনের এই স্মার্ট কার্ডে ধারকের বায়োমেট্রিক ডেটা, অর্থাৎ হোল্ডারের বৈদ্যুতিন ফটো (পাসপোর্টের ধরণ), আঙুলের ছাপ এবং ধারকের স্বাক্ষর সহ এটিতে একটি আরএফআইডি চিপ থাকবে।

গ্রীসের সকল আবাসন অনুমতি এখন থেকে নতুন ফরম্যাটে হবে।তৃতীয় দেশের বৈধ সকল নাগরিকদের এই কার্ড দেওয়া হবে।আর যাদের কাছে আগের স্মার্ট কার্ড হয়েছে তাদেরকে পরবর্তী রেনুতে এই কার্ডটি প্রদান করা হবে।

পরবর্তী পুনর্নবীকরণের তারিখ নির্ধারিত না হওয়া সকল স্মার্ট কার্ড সমূহ, নতুন কার্ডে পরিবর্তন অবধি বৈধ থাকবে।
বিডিনিউজ ইউরোপ/১৪ নভেম্বর/জহিরুল ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ