জেলা প্রেসক্লাবের উদ্যোগে, আনুষ্ঠানিকতার মাধ্যমে, টেকনাফ উপজেলা প্রেসক্লাব অনুমোদন।
কক্সবাজার জেলা প্রেসক্লাবের অন্তর্ভুক্ত সংবাদ মাধ্যম সীমান্তবর্তী জনবহুল আলোচিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২ বছর মেয়াদি কমিটির অনুমোদন দিয়েছেন জেলা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সভাপতি: ফজলুল কাদের চৌধুরী এবং
জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইস এম এরশাদ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ০২:৩০ মি: সময় উপজেলার মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে এই অনুষ্ঠান শুরু হয়।টেকনাফ উপজেলা বিএমএসএফের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রেসক্লাব ও বিএমএসএফের সভাপতি এবং দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ।জেলা বিএমএসএফ এর সাধারণ সম্পাদক মোঃ শহীদ উল্লাহ,
জেলা বিএমএসএফ এর অর্থ সম্পাদক
মোঃ জাহেদ, এবং টেকনাফ উপজেলা শাখা,বিএমএসএফ এর সভাপতি:আবুল কালাম আজাদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন নবগঠিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন,প্রধান অতিথি ফজলুল কাদের চৌধুরী বলেন, জেলায় ৯টি উপজেলার মধ্যে সীমান্ত উপজেলা টেকনাফ থেকে সর্ব প্রথম আমরা টেকনাফ প্রেস ক্লাবের কমিটি অনুমোদন দিয়েছি। আশা করি উক্ত কমিটির সকল নেতৃবৃন্দ মাদক, মানব পাচার সহ সকল অপরাধের উর্ধ্বে থেকে কাজ করবেন। আমাদের যে কোন সহযোগিতা প্রয়োজন হলে আমাদের জেলা প্রেসক্লাবকে অবগত করবেন সেই দিকে আমাদের যথেষ্ট সহযোগিতা থাকবে।
অনুষ্ঠানের মধ্য দিয়ে কক্সবাজার জেলা প্রেসক্লাবের অধীনে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কমিটি অনুমোদন দেন তিনি।
এই প্রেসক্লাবে দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি ও নাফ টিভির সম্পাদক নুরুল হোসাইন কে সভাপতি,
মাহফুজ রহমান সিঃ সহ সভাপতি, সময়ের মোঃ শেখ রাসেল কে সহ সভাপতি, নাছির উদ্দীন রাজ কে সাধারণ সম্পাদক, এম এ হাসান কে, যুগ্ম সম্পাদক , আরাফাত সানি কে যুগ্ম সম্পাদক, জিয়াবুল হক জিয়া কে সাংগঠনিক সম্পাদক, মোজাম্মেল হক কে সহ সাংগঠনিক সম্পাদক, ফরিদ বাবুল কে অর্থ সম্পাদক, জুবাইরুল ইসলাম জুয়েল কে প্রচার ও প্রকাশনা সম্পাদক, খোরশেদ আলম কে দপ্তর সম্পাদক, মিজানুর রহমান কে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ওমর ফারুক কে তথ্য ও প্রযুক্তি সম্পাদক, জয়নাল আবেদীন কে ধর্ম বিষয়ক সম্পাদক, জাহাঙ্গীর আলম কে নির্বাহী সদস্য,আবুল কালাম আজাদ কে নির্বাহী সদস্য , জাহেদ হোসেন কে সাধারণ সদস্য, ইসহাক কে সদস্য, নুরুল আবছার কে সদস্য, মোহাম্মদ আলমগীর, সদস্য শাহ মিসবাউল হক কে সদস্য করে কমিটি ঘোষণা করা হয়।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৫ জানুয়ারি/জই