• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আয়েবাপিসির প্রধান উপদেষ্টা আকস্মিক সফরে অন লাইন প্রেস ইউনিটির কার্যালয়ে

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা এবং অনলাইন প্রেস ইউনিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান আকস্মিকভাবে এক সংক্ষিপ্ত সফরে উপস্থিত হলেন অন লাইন প্রেস ইউনিটির কার্যালয়ে ।
এসময় তাকে ফুলেরতোড়া দিয়ে বরন করেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী।
মাহবুবুর রহমান বলেন, করোনাকালে জেলা-উপজেলা পর্যায়ে আর্থিকসহ বিভিন্ন সহায়তা প্রদান করে প্রেস ইউনিটি প্রমাণ করেছে, সংগঠনটি সত্যিকার অর্থে সংবাদযোদ্ধাদের বিপদের বন্ধু-মানবতার বন্ধু।

গতকাল ২৪ জানুয়ারি বেলা ১২ টায় অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ যুদ্ধে অবতীর্ণ হতে হবে, যাতে করে বাংলাদেশের স্বাধীনতার চেতনা বাস্তবায়িত হয়; আমজনতার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংবাদযোদ্ধা বাদল দাস, সূর্য চৌধুরী, দীপ আহমেদ আজাদ প্রমুখ।

অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী উল্লেখ করে বলেন, সংবাদমাধ্যম ও সংবাদযোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ২০০৯ সালের ২৩ জুন আত্মপ্রকাশকারী অনলাইন প্রেস ইউনিটির সদস্য হতে আগ্রহী যে কোন সংবাদকর্মী অথবা অনলাইন এ্যাক্টিভিটিস্ট ০১৫৭২-৩০৯৮৭৪ নম্বরে নাম-কর্মরত গণমাধ্যমের নাম-ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে এসএমএস করে সদস্য হতে পারবেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৫ জানুয়ারি /জই


আরো বিভন্ন ধরণের নিউজ