• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়ীতে ট্রাক পিক-আপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জহিরুল ইসলাম মিলন ( টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

ধনবাড়ীতে ট্রাক পিক-আপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ট্রাক ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার সোহেল (৩২) ও সুজন(২৫) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার (২৮ জানুয়ারী) সকাল ৭ টার দিকে উপজেলার জামালপুর-টাঙ্গাইল সড়কের হাজরাবাড়ির কয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ড্রাইভার সোহেল টাঙ্গাইলে সদরে টাকুরা মধ্যপাড়া আঃরাজ্জাকে ছেলে এবং নিহত কাচাঁ মরিচ ব্যবসায়ী
সুজন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার চর আদ্রা গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইদ্রিস আলী বলেন, দুর্ঘটনায় কবলিত পিক-আপে কাচাঁ মরিচ বিক্রি শেষে জামালপুরের দিকে যাচ্ছিল। এ সময় মধুপুরগামী ইটের ট্রাকের সঙ্গে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার কয়াপাড়া এলাকায় ট্রাক ও পিক-আপের সংঘর্ষ বাঁধে।
এতে পিক-আপের চালক ও তার পাশে বসা কাঁচা মরিচ ব্যবসায়ী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ট্রাক ও পিক-আপ জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৯ জানুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ