• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে চলতি মৌসুমে বোরো আবাদে বাম্পার ফলন

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

ঝালকাঠিতে চলতি মৌসুমে বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
ধান ও চালের মূল্য বৃদ্ধি পাওয়ায়ে ঝালকাঠিতে এবছর কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অধিক জমিতে বোরো আবাধ হবে। কৃষকরা বীজতলা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বীজতলা করেছে। কৃষকরা মাঠ চাষ দিয়ে বীজ রোপনের প্রস্তুতি করছে। ইতোমধ্যেই বোরো আবাদের সিংহভাগ জমিতে বীজ রোপন করছে এবং এখনও চাষাবাদের ধারা অব্যাহত রয়েছে। পূর্বে যে সকল জমিতে বোরো আবাধ করা হয়নি সেই সকল জমিতে এবছর বোরো আবাদে কৃষকরা কোমর বেঁেধ নেমেছেন। ঝালকাঠি জেলার চারটি উপজেলার মধ্যে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা বোরো প্রধান এলাকা হিসেবে চাষাবাদ হয়ে আসছে। অন্য দুটি উপজেলা রাজাপুর ও কাঠালিয়ায় বোরো আবাদ ছিটে ফোটা হচ্ছে। এ দুটি উপজেলায় কৃষকরা আমন ধান কর্তনের পরে মাঠে তিল, মরিচ, সরিষা ইত্যাদি রবি ফসলের চাষাবাদে নেমে যায়।

ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, এবছর বোরো চাষাবাদের জন্য ১২ হাজার ৫শ হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৮শ হেক্টরে হাইব্রিড জাতের ও ১০ হাজার ৭শ হেক্টরের উচ্চ ফলনশীল জাতের আবাদ লক্ষ্যমাত্রাভুক্ত রয়েছে। জেলায় এপর্যন্ত জেলায় ১৬শ ৮ হেক্টরে হাইব্রিড ও ৯হাজার ৫৯২ হেক্টরে বোরো আবাদ করা হয়েছে। জেলায় ৭৩ হেক্টরে হাইব্রিড ও ৫৭৩ হেক্টরে উচ্চ ফলনশীল জাতের বীজতলা তৈরী করা লক্ষ্যমাত্রা রয়েছে। কিন্তু কৃষকরা ৯২ হেক্টরে হাইব্রিড ও ৫শ ৯৪ হেক্টরে বীজতলা ইতোমধ্যে করেফেলেছে। ঝালকাঠির জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম জানান ধান ও চালের দাম উদ্ধমূখী থাকায় কৃষকরা এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরও ১ হাজার হেক্টরে আবাদ সম্প্রসারণ হবে মর্মে ধারণা প্রকাশ করেছেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৪ ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ