• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ন্যাশনাল এক্সচেঞ্জ ঢাকা অফিস থেকে “কাস্টমার পুরস্কার”পেলেন শাওন

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি থেকে
আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

ন্যাশনাল এক্সচেঞ্জ ঢাকা অফিস থেকে “কাস্টমার পুরস্কার”পেলেন শাওন আহমেদ
বাংলা প্রেস ক্লাব, ইতালির সভাপতি ও আল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য শাওন আহমেদ ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির ঢাকা অফিস থেকে “কাস্টমার পুরস্কার” পেয়েছেন।শাওন আহমেদ বাংলাদেশে এলে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান হাজী মো: ইদ্রিস ফরাজীর আমন্ত্রণে তাদের অফিসে গমন করেন। এ সময় কোম্পানির কর্মকর্তারা শাওন আহমেদের হাতে ওই পুরস্কার তুলে দেন। পরে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান হাজী মো: ইদ্রিস ফরাজীর সাথে দেখা করলে জনাব ফরাজী বৈধ পথে প্রবাসীদের দেশে অর্থ প্রেরণের আহ্বান জানান।

শাওন আহমেদ এ প্রতিনিধিকে জানান, তিনি ওই প্রতিষ্ঠান একজন গ্রাহক। বলেন, প্রবাসীদের অবশ্যই বৈধ পথে দেশের রেমিটেন্স পাঠানো উচিত। এতে করে তারা যেমন উপকৃত হন তেমনি দেশও অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। হুন্ডি ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে এই সাংবাদিক নেতা বলেন, যারা হুন্ডি ব্যবসার সাথে জড়িত, তারা আর যাই হোক, একজন দেশপ্রেমিক নাগরিক হতে পারে না। হুন্ডি ব্যবসায়ীদের সম্পর্কে প্রবাসীদের সতর্ক থাকারও আহ্বান জানান এই নেতা।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৭ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ