• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সেন্টমার্টিন ছেড়াঁদ্বীপে থেকে ৭০ বস্তা গ্রান্ড রয়েল হুইস্কি ও বিয়ার উদ্ধার

জুবাইরুল ইসলাম জুয়েল( কক্সবাজার) টেকনাফ
আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

টেকনাফের সেন্টমার্টিন ছেড়াঁদ্বীপে থেকে ৭০ বস্তা গ্রান্ড রয়েল হুইস্কি ও বিয়ার উদ্ধার।কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকার সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপে কোস্টগার্ডের অভিযানে৭০ বস্তা গ্রান্ড রয়েল হুইস্কি ও বিয়ারের চালান জব্দ করেছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আব্দুর রহমান জানায়, ২৪ ফেব্রুয়ারী ভোর সাড়ে ৪টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি স্টেশন সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ তারেক আহমেদ এর নেতৃত্বে টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কেয়া বনে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাদা রংয়ের ৭০টি বস্তা জব্দ করা হয়। পরে বস্তা গুলো তল্লাশী করে ৮শ ৩২বোতল বিদেশী গ্রান্ড রয়েল হুইস্কি এবং ২হাজার ৫২ ক্যান আন্দামান বিয়ার জব্দ করা হয়।
লেঃ কমান্ডার বিএন আব্দুর রহমান আরো জানান,জব্দকৃত বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৪ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ