• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গুম-খুনের শিকার নিজ দলের নেতাকর্মীর তথ্য চেয়েছে বিএনপি

গোলাম মোস্তফা, ঢাকা
আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩

গুম-খুনের শিকার নিজ দলের নেতাকর্মীর তথ্য চেয়ে বিএনপির চিঠি।আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে দলের গুম-খুনের শিকার নেতাকর্মীদের তালিকা এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য চেয়ে দলের ৮২ সাংগঠনিক জেলায় চিঠি পাঠিয়েছে বিএনপি। একই সঙ্গে ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট থানার ওসি, এএসপি ও এসপিদের নাম-পরিচয় পাঠাতে বলা হয়েছে। গত ১৮ মে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এসংক্রান্ত একটি চিঠি সাংগঠনিক জেলার সভাপতি অথবা আহ্বায়ক ও সাধারণ সম্পাদক অথবা সদস্যসচিবদের কাছে দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো হয়েছে।

বেশ কয়েক বছর আগে এসংক্রান্ত একটি সেল গঠন করে বিএনপি।পুলিশের সাবেক একজন কর্মকর্তার নেতৃত্বে এই সেল কাজ করে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী কালের কণ্ঠকে বলেন, এটি ধারাবাহিক প্রক্রিয়া। সর্বশেষ আপডেট পাঠানোর জন্য তাদের আবার বলা হয়েছে।জেলা ও মহানগরের সভাপতি বা আহ্বায়ক ও সাধারণ সম্পাদক বা সদস্যসচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘এতে ওই সময়ের সংশ্লিষ্ট থানার ওসির নাম-পরিচয় উল্লেখ করতে হবে।

এ ছাড়া ওই সময়কার সংশ্লিষ্ট সার্কেল এএসপি বা অ্যাডিশনাল এসপি (মেট্রোর ক্ষেত্রে এসি-জোন) এবং এসপির (মেট্রোর ক্ষেত্রে ডিসি-ডিভিশন) নাম-পরিচয়, মিথ্যা বা গায়েবি মামলা রুজুকারী কর্মকর্তার নাম-পরিচয় এবং মিথ্যা বা গায়েবি মামলা তদন্তকারী কর্মকর্তার নাম-পরিচয়ও পাঠাতে বলা হয়েছে।’
লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘চিঠি পেয়ে কাজও শুরু করেছি। মামলা, গুম-খুনের সঙ্গে জড়িতদের নামও কেন্দ্রে পাঠানো হবে।’

বিডিনিউজ ইউরোপ/৩জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ