• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সুন্দরগঞ্জে “প্ল্যান সুন্দরগঞ্জ” এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু

গোলাম মোস্তফা, সুন্দরগঞ্জ
আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

সুন্দরগঞ্জ উপজেলায় “প্ল্যান সুন্দরগঞ্জ” এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু।”পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও নাগরিক সমাজের করণীয়” শীর্ষক এক আলোচনা শেষে চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান ২০২৩ শুরু করা হয়। এ সময় শত শত তরুণ শিক্ষার্থীর উপস্থিতি ছিলেন।পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও নাগরিক সমাজের করণীয় বিষয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান আলোচক বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী আধ্যাপক জনাব সঞ্জয় কুমার কর্মকার।

আলোচনা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ তুলে দিয়ে বৃক্ষরোপণ অভিযান ২০২৩ এর সূচনা করেন। বছরজুড়ে এই বৃক্ষরোপণ অভিযান চলবে বলে জানান প্ল্যান সুন্দরগঞ্জ সংগঠনটির সদস্যরা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার জনাব, রাশিদুল কবির। আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ নাসরীন সুলতানা রেখা, জনাব আব্দুল মান্নান আকন্দ এবং সুসাস এর সম্পাদক কংকন সরকার। আরো উপস্থিত ছিলেন সরোবর রিসোর্ট এন্ড পার্কের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক জনাব, আরেফিন আজিজ সরদার সিন্টু।

“প্ল্যান সুন্দরগঞ্জ”পরিবারের পক্ষ থেকে উপস্থিত সম্মানিত অতিথি ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সকলের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামী দিনেও “প্ল্যান সুন্দরগঞ্জ ” তারুণ্যের পরিকল্পনায় নানামুখী জনকল্যাণকর কাজ করে যাবার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বিডিনিউজ ইউরোপ/৬জুলাই/জই/সুন্দরগঞ্জ


আরো বিভন্ন ধরণের নিউজ