• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পুরো দল ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল:আফগান ক্যাপ্টেন

স্পোর্টস ডেস্ক বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩

ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের ক্রিকেটাররা ঈদের ছুটিতে থাকলেও আফগানিস্তান দল আবুধাবিতে গিয়ে নিতে থাকে প্রস্তুতি, ওয়ানডেতে ভালো ঈদের আগে বাংলাদেশে এসে একমাত্র টেস্টে চরম বিব্রতকর অবস্থায় পড়েছিল আফগানিস্তান দল। বাংলাদেশের কাছে চেস্টে রেকর্ড ৫৪৬ রানে হারের পর ওয়ানডে জিততেই এই সিদ্ধান্ত নেয় আফগাররা।শনিবার দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশকে ১৪২ রানের বড় ব্যবধানে হারায় আফগানিস্তান। এর আগে প্রথম ওয়ানডেতেও বৃষ্টি আইনে তারা জিতেছিল ১৭ রানে। এক ম্যাচ আগেই তাই জেতা হয়ে গেছে ওয়ানডে সিরিজ। বাংলাদেশকে এর আগে টি-টোয়েন্টি সিরিজে হারালেও ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হারাতে পারে প্রথমবার।

অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি ম্যাচ শেষে জানান, ঘুরে দাঁড়াতে মরিয়া পুরো দল এবার ঈদের আনন্দ বিসর্জন দিয়েছিল, যার পুরস্কারই মিলেছে, ‘আমরা খুবই খুশি, সিরিজটি জিততে পেরেছি। পুরো দল দারুণ পারফর্ম করেছে। আমাদের বোলাররা সর্বশেষ সিরিজে ভালো করেনি, ঠিক জায়গায় বল ফেলতে পারেনি। তবে এই সিরিজের জন্য আমরা ঈদের আনন্দ বিসর্জন দিয়েছিলাম। গত ১৪ দিন আবুধাবিতে কঠোর পরিশ্রম করেছি। আগের সিরিজে যে জিনিসগুলো ভালো করতে পারেনি এবার সেসব নিয়ে কাজ করেছি, তার ফলই মিলেছে।’

টস হেরে ব্যাট করতে নেমে আফগান দুই ওপেনারই ম্যাচ থেকে ছিটকে দিতে থাকেন বাংলাদেশকে। তাদের রেকর্ড ২৫৬ রানের জুটির পর ৩৩১ রান করে সফরকারীরা। তবে এত রান করলেও উইকেট পুরো ব্যাটিং স্বর্গ ছিল না বলে মত আফগান অধিনায়কের,‘উইকেট আসলে এত সহজ ছিল না। ওপেনাররা দারুণ শুরু এনে দিয়েছিল, অসাধারণ খেলেছে দুজন। ওপেনিং জুটি ভাঙার পর নতুন ব্যাটারের জন্য কাজ সহজ ছিল না। দ্রুত কয়েকটি উইকেট আমাদের চাপে ফেলে দেয়। তবু আমরা ভালো স্কোর পেয়ে যাই।’

আসছে এশিয়া কাপ ও বিশ্বকাপে আগের যেকোনো সময়ের চেয়ে ভালো ফল করার আশা তাদের,‘গত দুই বছর ধরে দলটি তৈরি হচ্ছে। কাজ চলছে এখনো। প্রতি সিরিজেই উন্নতি হচ্ছে। আমরা ফল পাচ্ছি। ইনশাআল্লাহ এশিয়া কাপ ও বিশ্বকাপে ফলাফল আগের চেয়ে ভিন্ন হবে। দলের উপর এবার বিশ্বাস অনেক।’

বিডিনিউজ ইউরোপ/১০জুলাই/জই/ঢাকা


আরো বিভন্ন ধরণের নিউজ