• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ব্লাড ডোনার্স ক্লাব “বিবিডিসি” তৃতীয় বার্ষিকী ঢাকায়

তানজিল হোসেন, ভোলা
আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩

ব্লাড ডোনার্স ক্লাব “বিবিডিসি” তৃতীয় বার্ষিকী ঢাকায়।
বাংলাদেশ ব্লাড ডোনার্স ক্লাব বিবিডিসি তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লিডারদের মিলন মেলা এবং সম্মাননা প্রদান ও কর্মপরিকল্পনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে বাংলাদেশ ব্লাড ডোনার ক্লাবের ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।২১ জুলাই (শুক্রবার) ঢাকা ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইনিস্টিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাড ডোনার্স ক্লাবের উপদেষ্টা,  অধ্যাপক ডাক্তার সিরাজুল ইসলাম,  ভাইস প্রিন্সিপাল এম এইচ শমরিতা মেডিকেল কলেজ, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্লাড ডোনার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. আফতাব ইউসুফ রাজ এবং বাংলাদেশ সর্বোচ্চ রক্ত দাতা জাভেদ নাসিম ও মোশাররফ হোসেন এবং বাংলাদেশ ব্লাড ডোনার্স ক্লাবে সারা দেশ থেকে আসা সহস্র  সেচ্ছাসেবী গন।

সভাপতিত্ব করেছেন বাংলাদেশ ব্লাড ডোনার ক্লাবের পরিচালক মো: মহিবুল্লাহ মুহিব,বক্তারা বলেন, সংগঠনটি ১৬ জুলাই ২০২০ইং প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ ব্লাড ডোনার ক্লাবের সদস্যদের মানবতার কল্যাণে অবদানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যুব সমাজকে মানবিক হয়ে দেশ ও জাতী গঠনের আরো বেশি ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা সরকারকে ব্লাড ডোনারদের একটি ডাটাবেজ তৈরি করার উদ্যােগ নেয়ার আহ্বান জানান। মো: মহিবুল্লাহ মুহিব বলেন, সারা বাংলাদেশে বিগত ৩ বছর ধরে ৩৪ হাজার অসুস্থ রােগীদের বিনামূল্যে রক্ত সরবরাহ করেছে বাংলাদেশ ব্লাড ডোনার ক্লাবের সদস্যরা। তিনি আরও বলেন বাংলাদেশ সহ বিশ্বের ৬৭ টি দেশে সংগঠনটির কায্যক্রম চলোমান আছে।

শুধু রক্ত সংগ্রহ নয়, আর্ত মানবতার সেবায় শতাধীক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। বর্তমান সময়ের অন্যতম পদক্ষেপ, ক. দেশের তৃতীয় লিঙ্গের মানুষের জীবনমান উন্নয়ন করা। স্বাভাবিক জীবনে ফিরিয়ে জাতীয় সম্পদে পরিণত করা, খ. পথ শিশুদের অন্ধকার জীবন থেকে মুক্ত করে সুস্থ সুন্দর জীবন উপহার দেয়া।

শীতার্ত দের মাঝে শীত বস্র বিতরন প্রতিবছর চলমান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,প্রাকৃতিক দূর্যোগের অসহায় মানুষের পাসে সাহায্য নিয়ে দাড়ান, দরিদ্র শিক্ষার্থীদের মাথে শিক্ষা উপকরণ বিতরন, রমজান মাসে অনাথ এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ, প্রতিবছর চলমান।

বিডিনিউজ ইউরোপ/২২জুলাই/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ